এক্সপ্লোর

IPL 2023: লখনউয়ের বিরুদ্ধে হারের ময়নাতদন্তে কী বললেন পাঞ্জাব অধিনায়ক ধবন?

PBKS vs LSG: লিগ তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে গেল কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন লখনউ ব্রিগেড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২৫৬ রান তোলে লখনউ।

মোহালি: ঘরের মাঠে ম্যাচ ছিল। চেনা পরিবেশ, চেনা দর্শকদের সমর্থন। কিন্তু এরপরও গতকাল লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ৫৬ রানে হারতে হয়েছে। তবে হারের থেকেও বড় কথা পাঞ্জাব বোলারদের পারফরম্যান্স। অর্শদীপ, স্যাম কারানদের পিটিয়ে লখনউ ব্য়াটাররা পাহাড়প্রমাণ ২৫৭ রান বোর্ডে তুলে নিয়েছিল প্রথমে ব্য়াট করতে নেমে। ম্য়াচের পর পাঞ্জাব অধিনায়ক শিখর ধবন হারের জন্য নিজেদের ভুল স্ট্র্যাটেজিকেই দায়ী করছেন। 

কী বলছেন ধবন?

গতকালের ম্যাচে ৭ বোলিং বিকল্প নিয়ে মাঠে নেমেছিল পাঞ্জাব শিবির। কিন্তু তারপরও লখনউ ব্য়াটারদের বিশাল স্কোর আটকাতে ব্যর্থ হয় ধবনের বোলিং ডিপার্টমেন্ট। পাঞ্জাব অধিনায়ক বলেন, ''আমরা অনেক রান খরচ করে ফেলেছিলাম। ভেবেছিলাম যে বল হয়ত ব্য়াটে দ্রুত আসবে না। ক্য়াচ উঠবে বেশি করে। তাই অতিরিক্ত বোলিং বিকল্প নিয়ে মাঠে নেমেছিলাম। কিন্তু সেই স্ট্র্যাটেজি বুমেরাং হয়ে গিয়েছে। একজন স্পিনার কম নিয়ে খেলেছি আমরা। এই ভুল থেকে শিক্ষা নিতে চাই আমি। হয়ত আগামী ম্যাচগুলোয় ভাল পারফর্ম করতে পারব।'' শাহরুখ খানকে কেন আগে নামানো হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। ধবন বলছেন, ''লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারান রয়েছেন। ওরা ভাল ফর্মেও। তাই শাহরুখকে পরে নামানোর পরিকল্পনা ছিল।''

প্রথমে রানের পাহাড়। তারপর দুরন্ত বোলিং। ব্যাটে-বলে আগাগোড়া দুরন্ত দাপট দেখিয়ে ৫৬ রানে ম্যাচ জিতল লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants)। বড় যে জয়ের সুবাদে ফের লিগ তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে গেল কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন লখনউ ব্রিগেড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২৫৬ রান তোলে লখনউ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট খোয়াতে শুরু করে পাঞ্জাব কিংস (Punjab Kings)। অর্থব টাইডে ও সিকান্দার রাজাদের পাল্টা লড়াইয়ে শেষপর্যন্ত ২০১ তুলতে সমর্থ হলেও ৫৬ রানের বড় ব্যবধানে হারতে হল পাঞ্জাবকে। 

৩৬ বলে ৮ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন অথর্ব। সিকান্দার (৩৬), লিয়াম লিভিংস্টোন (২৩), স্যাম কারানের (২১) লড়াই সত্ত্বেও রানের পাহাড় ডিঙোতে পারেনি পাঞ্জাব। চোট সারিয়ে দলে ফিরে অবশ্য ব্যাট হাতে এদিন সফল হতে পারেননি শিখর ধবন (১)। লখনউয়ের পক্ষে যশ ঠাকুর ৪ টি, নভিন-উল-হক ৩ টি ও রবি বিষ্ণোই ২ টি উইকেট নেন।

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget