এক্সপ্লোর

Asian Games: আজ মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন সুনীল ছেত্রী, বাইচুংয়ের সঙ্গে একই সারিতে আসার সুযোগ

Asian Games 2023: ১৯৫১ সালে দিল্লিতে আয়োজিত এশিয়ান গেমসে প্রথমবার ভারতীয় ফুটবল দল অংশ নিয়েছিল। আজকে চিনের বিরুদ্ধে ম্য়াচটি ভারতীয় ফুটবল দলের ৫৭ নম্বর ম্যাচ হতে চলেছে এই টুর্নামেন্টে।

হাংঝৌ: এশিয়ান গেমসের (Asian Games 2023) আসরে আজ থেকে অভিযান শুরু করছে ভারতীয় ফুটবল দল। প্রথম ম্য়াচে তাদের মুখোমুখি চিন। আর এই ম্যাচেই নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chetri)। আজ মাঠে নামার সঙ্গে সঙ্গে ভারতের তৃতীয় অধিনায়ক হতে চলেছেন সুনীল, যিনি দুটো এশিয়ান গেমসের ফুটবল প্রতিযোগিতায় জাতীয় দলকে নেতৃত্ব দেবেন। চিনে হতে চলা এশিয়ান গেমসের আগে ২০১৪ সালেও ভারতীয় ফুটবল দলের অধিনায়কত্ব করেছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল শৈলেন মান্না (১৯৫১ ও ১৯৫৪) এবং বাইচুং ভুটিয়ার (২০০২ ও ২০০৬)।

১৯৫১ সালে দিল্লিতে আয়োজিত এশিয়ান গেমসে প্রথমবার ভারতীয় ফুটবল দল অংশ নিয়েছিল। আজকে চিনের বিরুদ্ধে ম্য়াচটি ভারতীয় ফুটবল দলের ৫৭ নম্বর ম্যাচ হতে চলেছে এই টুর্নামেন্টে। এশিয়ান গেমসের আসরে ভারত মোট ২টো সোনা ও একটি ব্রোঞ্জ জিতেছে এখনও পর্যন্ত। প্রথম মরসুমে মাত্র ৬টি দল অংশ নিয়েছিল টুর্নামেন্টে। এবার সেই সংখ্যাটা ২১। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে আরও রয়েছে বাংলাদেশ ও মায়ানমার। ২০১৪ সালের স্কোয়াডে ছিলেন সুনীল ও সন্দেশ। ফলে এশিয়া গেমসের মাহাত্ম্য তাঁরা খুব ভাল করেই বোঝেন। গেমস ভিলেজে মোট ৩৪টি খেলার ৬০০ জন ভারতীয় অ্যাথলিটের সঙ্গে থাকার অভিজ্ঞতাই আলাদা রকমে। দলের বাকি ২০ ফুটবলারের কাছে এবার যা নতুন। 

সোমবার মাঝরাতে হোটেল পৌঁছে পরের দিনই মাঠে নামতে হচ্ছে স্তিমাচের দলকে। ভারতীয় দলের কোচ ট্যুইটে জানিয়েছেন, ''এখন বিশ্রামের সময়। দেখা যাক, দল তৈরি হওয়ার পর্যাপ্ত সময় পায় কি না। আমাদের শক্তি অনুযায়ী হাতে যা আছে, তাই দিয়ে লক্ষ‌্য স্থির করতে হবে। ফুটবলারদের বলেছি নিজেদের সেরাটা দিতে, আমার যা করণীয়, তাই করব।'' চিনকে যথেষ্ট সমীহ করছেন ভারতীয় দলের কোচ। তিনি বলছেন, ''ওরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পেয়েছে। চলতি বছরের মার্চ থেকে ওরা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কয়েকটি ম‌্যাচ খেলেছে। তিন জন অভিজ্ঞ ফুটবলার রয়েছে। সুতরাং লড়াই রীতিমত কঠিন হতে চলেছে।''

এশিয়ান গেমসে এবারই প্রথমবার ক্রিকেটে অংশ নিতে চলেছে ভারতীয় দল। রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে একেবারে নতুন দল এবার এশিয়ান গেমসের আসরে অংশ নেবে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা কেউ এই এশিয়ান গেমসে খেলবেন না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget