এক্সপ্লোর

চলতি দশকের সবথেকে প্রভাবশালী ওডিআই ক্রিকেটার কে? গাওস্করের উত্তর কোহলি

ভারতের এই ব্যাটিং কিংবদন্তির সাফ কথা, ‘ব্যক্তিগত কীর্তির কথা বলতে গেলে অবশ্যই বিরাট কোহলি থাকবে সবার উপরে। রান তাড়া করতে নামা ভারতকে একার দাপটে কতগুলি ম্যাচ বিরাট জিতিয়েছে একবার দেখুন।’

মুম্বই: অভিষেকের পর থেকে একদিনের আন্তর্জাতিকে এই প্রথমবার এক বছরে একটিও শতরান করতে পারেননি। কিন্তু বিরাট কোহলির (Virat Kohli) মুকুটে চলতি দশকের সেরা ওডিআই ক্রিকেটারের (Best ODI Player) পালক পরাতে এক মুহূর্তও সময় নিলেন না সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। ভারতের এই ব্যাটিং কিংবদন্তির সাফ কথা, ‘ব্যক্তিগত কীর্তির কথা বলতে গেলে অবশ্যই বিরাট কোহলি থাকবে সবার উপরে। রান তাড়া করতে নামা ভারতকে একার দাপটে কতগুলি ম্যাচ বিরাট জিতিয়েছে একবার দেখুন।’ শতরানের দেখা না পেলেও কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বছরের শেষ ওডিআই প্রতিযোগিতায় টানা দুটি অর্ধশতরান করেছেন বিরাট। যে পথে তিনি গড়েছেন আরও একটি নজির। একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ১২ হাজার রানের গণ্ডি টপকে গিয়েছেন রানমেশিন বিরাট। ভারতীয় অধিনায়কের তাই উচ্ছ্বসিত প্রশংসা করে গাওস্কর জুড়েছেন, ‘শুধু রান করা বা উইকেট শিকার নয়, দশকের সবথেকে প্রভাবশালী ক্রিকেটার বাছতে হলে বিরাটকেই শুধুমাত্র বাছতে হবে মাঠে ওঁর বিরাট ব্যপ্তির জন্যই। কী প্রভাবটাই না পড়ে ওঁর মাঠে থাকা বা না থাকাটাতে। ভারতের জয়ের ক্ষেত্রে তাই গত দশকের সবথেকে প্রভাবশালী ব্যক্তিত্ব অবশ্যই বিরাট কোহলি।’ কিছুদিন আগেই বিরুষ্কাকে ঘিরে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সুনীল গাওস্কর। লকডাউনের মাঝে বিরাট ও অনুষ্কার ক্রিকেট খেলা প্রসঙ্গে আইপিএলে ধারাভাষ্য দিতে গিয়ে বিরাটপত্নীর রোষের মুখে পড়েছিলেন গাওস্কর। যদিও অনুষ্কাকে হেঁয় করার লক্ষ্যে তিনি মন্তব্য করেননি বলেই পরে জানান গাওস্কর। সেই বিতর্কের রেশ এখনও ফিকে হয়নি। তার মাঝেই বিরাট বন্দনায় ক্রিকেটার কোহলিকে প্রশংসায় ভাসালেন গাওস্কর। এমনিতেই এবারই প্রথম দশকের সেরা ক্রিকেটারকে বিশেষ পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেছে আইসিসি। আপাতত যার ভোটগ্রহণ চলছে। সমর্থকরা ভোটের ভিত্তিতেই হবে যার ফলাফল। কিছুদিন আগে দশকসেরা প্রভাবশালী ক্রিকেটারদের মনোনয়নের যে তালিকা প্রকাশ করেছিল আইসিসি, তাতে একমাত্র বিরাট কোহলিই সব বিভাগে সেরা হওয়ার দৌড়ে রয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget