এক্সপ্লোর

ATK Mohun Bagan: সুপার কাপে এফসি গোয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান

ATK Mohun Bagan vs FC Goa: আগামী ৩ মে তাদের এএফসি কাপের বাছাই পর্বে যোগ্যতা অর্জনের জন্য প্লে অফ ম্যাচে খেলতে হবে হায়দরাবাদ এফি-র বিরুদ্ধে। সেই ম্যাচের প্রস্তুতি তারা সেরে নিতে পারে এই ম্যাচে।

কেরল: দুই দল মুখোমুখি হলেও তা নেহাতই প্রদর্শনী ম্যাচের মতো। মঙ্গলবার হিরো সুপার কাপের গ্রুপ পর্বে এটিকে মোহনবাগান ও এফসি গোয়ার মধ্যে ম্যাচ সে রকমই অবস্থায় হতে চলেছে। দুই দলকেই টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে সেমিফাইনালে উঠে পড়েছে জামশেদপুর এফসি। ফলে এই ম্যাচে মাঠে নামতে হয় বলে নামা দুই দলের।

তবে ফুটবল মাঠে গোয়া ও কলকাতার মধ্যে যেহেতু বরাবরই একটা রেশারেশি রয়েছে, তাই এই ম্যাচ কিছুটা হলেও সন্মানরক্ষার ম্যাচ। তবে এই ম্যাচকে অন্য ভাবে কাজে লাগাতে পারে এটিকে মোহনবাগান। আগামী ৩ মে তাদের এএফসি কাপের বাছাই পর্বে যোগ্যতা অর্জনের জন্য প্লে অফ ম্যাচে খেলতে হবে হায়দরাবাদ এফি-র বিরুদ্ধে। সেই ম্যাচের প্রস্তুতি তারা সেরে নিতে পারে এই ম্যাচে।

নিয়মরক্ষার ম্যাচ হলেও সেরা দলই নামাবেন বলে ভেবে রেখেছেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। এমনিতে এই ম্যাচে তিনি পাবেন না দলের অধিনায়ক প্রীতম কোটালকে। তিনি ব্যক্তিগত কারণে এই ম্যাচের জন্য অনেক আগে থেকেই ছুটি নিয়েছেন। তাই রক্ষণে দুই বিদেশিকে ব্রেন্ডান হ্যামিল ও স্লাভকো দামিয়ানোভিচকে একসঙ্গে খেলতে দেখা যেতে পারে।

গোকুলাম এফসি-র বিরুদ্ধে পাঁচ গোল দিয়ে হিরো সুপার কাপ অভিযান শুরু করার পরে জামশেদপুরের তিন গোল খেয়ে হেরে যায় তাঁর দল। এমন অপ্রত্যাশিত ফলের পর এফসি গোয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারে কি না হিরো আইএসএলের নক আউট চ্যাম্পিয়নরা, সেটাই দেখার।

চলতি মরশুমে শেষবার মুখোমুখিতে এফসি গোয়ার কাছে কার্যত নাস্তানাবুদ হয়ে হার মানতে হয় কলকাতার দলকে। গোয়ার ফতোরদায় তাদের ঘরের মাঠে সে দিন ৩-০-য় জেতে এফসি গোয়া। তবে ফিরতি লিগে ২-১-এ জিতে সেই হারের বদলা নিয়ে নেয় সবুজ-মেরুন শিবির।

এফসি গোয়ার কোচ কার্লোস পেনাও আশাবাদী, এই ম্যাচে ভাল লড়াই-ই হবে। ম্যাচের আগের দিন তিনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটকে বলেন, “দুই দলের কাছেই এটা কঠিন ও লড়াইয়ের ম্যাচ হতে চলেছে”। হিরো আইএসএলে লিগ টেবলে সাত নম্বরে থেকে শেষ করার পরে তিনি মরশুমের শেষ ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান।

এএফসি-র ক্লাব টুর্নামেন্টে এই এফসি গোয়ার দলকে প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে হুয়ান ফেরান্দোর। তিনি জানেন এই স্তরের টুর্নামেন্টের আগে প্রস্তুতি নিতে হয় কী ভাবে। তাই স্বাভাবিক ভাবেই তিনি চাইবেন ৩ মে হায়দরাবাদের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচ জিতে যাতে আত্মবিশ্বাসের স্তর কিছুটা হলেও উঁচুতে ওঠে। শেষ পর্যন্ত তাঁর এই ইচ্ছাপূরণ হবে কি না, সেটাই বোঝা যাবে আজ রাতে।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget