এক্সপ্লোর

Super Cup: টুর্নামেন্টে টিকে থাকার লড়াই লাল হলুদের, আজ সুপার কাপে সামনে হায়দরাবাদ এফ-সি

Super Cup 2023: বৃহস্পতিবার রাতে হিরো সুপার কাপের ম্যাচে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধেও যদি একই রোগে আক্রান্ত হয় তারা, তা হলে এই টুর্নামেন্টেরও গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় কার্যত নিশ্চিত হয়ে যাবে।

কলকাতা: ম্যাচে এগিয়ে থেকেও অবশেষে হেরে যাওয়া ইস্টবেঙ্গল এফসি-র কাছে নতুন কোনও ঘটনা নয়। হিরো আইএসএলে এমন অনেকবার ঘটেছে। শুধু এই মরসুমে নয়, গত দুই মরসুমে হিরো ইন্ডিয়ান সুপার লিগে দেখা গিয়েছে এই ঘটনা। অর্থাৎ, রোগটা পুরনো। পারফরম্যান্সে ক্রমশ উন্নতি হলেও সেই পুরনো রোগটা যেন কিছুতেই যাচ্ছে না লাল-হলুদ শিবিরের। বৃহস্পতিবার রাতে হিরো সুপার কাপের ম্যাচে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধেও যদি একই রোগে আক্রান্ত হয় তারা, তা হলে এই টুর্নামেন্টেরও গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় কার্যত নিশ্চিত হয়ে যাবে।

হিরো আইএসএলে জেতার জায়গায় থেকেও ১৩ পয়েন্ট খুইয়েছে কলকাতার দল। দলের আক্রমণ বিভাগ যথেষ্ট তৎপর হলেও মাঝমাঠ ও রক্ষণের দৈন্যদশায় বারবার হেরেছে তারা। চলতি সুপার কাপের প্রথম ম্যাচেও দেখা যায় একই রোগ। ওডিশা এফসি-র বিরুদ্ধে সে দিন ৩৮ মিনিটের মাথায় মোবাশির রহমান গোল করে দলকে এগিয়ে দেন। দুই অর্ধেই আক্রমণাত্মক ও দাপুটে ফুটবল খেলে ইস্টবেঙ্গল এফসি। কিন্তু ৭৩ মিনিটের মাথায় সমতা এনে ম্যাচ ড্র করে ওডিশা। ইস্টবেঙ্গলের ব্রিটিশ স্ট্রাইকার জেক জার্ভিস যে সব গোলের সুযোগ হাতছাড়া করেন, সেগুলো না করলে অবধারিত ভাবে ম্যাচটি জিতত তারা।

হিরো আইএসএলের সেমিফাইনালিস্টদের বিরুদ্ধে এই একই ভুল করলে যে বৃহস্পতিবার ম্যাচ জেতা যাবে না, তা দলের কোচ, খেলোয়াড়রা সবাই জানেন। কিন্তু মাঠে সেই ধারনাটা কার্যকর করতে পারছেন না তাঁরা। এটাই সমস্যা। হিরো আইএসএল ২০২১-২২-এর ট্রফিজয়ীরা এই মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছে। সেমিফাইনালে যথেষ্ট পরিশ্রম করেই তাদের হারায় এটিকে মোহনবাগান। চলতি হিরো সুপার কাপে যে সেই ব্যর্থতার জ্বালা মেটাতেই নেমেছে স্প্যানিশ কোচ মানুয়েল মার্কেজের দল, তা টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তারা বুঝিয়ে দিয়েছে হিরো আই লিগের দল আইজল এফসি-কে ২-১-এ হারিয়ে।

সে দিন রীতিমতো দাপুটে ফুটবল খেলে শুরুতেই জোয়েল চিয়ানিজর গোলে এগিয়ে যায় হায়দরাবাদ। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান অধিনায়ক জোয়াও ভিক্টর। স্টপেজ টাইমে একটি গোল শোধ করেন আইজলের ইভান ভেরা। এ রকম একটা জয়ের পর হায়দরাবাদ দল আপাতত টগবগ করে ফুটছে। বৃহস্পতিবার জিততে পারলে তাদের সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যাবে। গ্রুপ বি-র লিগ তালিকায় তিন পয়েন্ট নিয়ে এগিয়ে তারাই। ইস্টবেঙ্গল এফসি এবং ওডিশা এফসি একটি করে পয়েন্ট পেয়ে দুই ও তিনে। আইজল এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

এর আগে ইস্টবেঙ্গল ও হায়দরাবাদ এফসি-র মধ্যে যে ছ’বার দেখা হয়েছে, তার মধ্যে চারবার জিতেছে নিজামের শহরের দল। বাকি দু’টি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের মুখোমুখিতে মোট ১৭টি গোল হয়েছে। যার মধ্যে  ১৩টি দিয়েছে হায়দরাবাদ ও চারটি ইস্টবেঙ্গল। এ বারের হিরো আইএসএলে দুই ম্যাচেই ২-০ গোলে জেতে হায়দরাবাদ। অর্থাৎ আজ পর্যন্ত হায়দরাবাদের বিরুদ্ধে কখনও জিততে পারেনি লাল-হলুদ বাহিনী। বৃহস্পতিবার মাঞ্জেরিতে সেই জয় আসে কি না, সেটাই দেখার।

সেরা শিরোনাম

Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
FIFA World Cup 2026: মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
FIFA World Cup 2026: জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার
জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget