এক্সপ্লোর

প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর জন্যই চতুর্দেশীয় টুর্নামেন্টের পরিকল্পনা, জানালেন ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ

সৌরভের এই সুপার ওয়ান ডে সিরিজ করার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। যদিও পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, ‘বিগ থ্রি’ মডেলের মতোই ব্যর্থ হবে এই পরিকল্পনা।

কলকাতা: বোর্ড প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর একের পর এক বেনজির সিদ্ধান্ত নিয়ে চলেছেন তিনি। দেশের মাটিতে নৈশালোকে গোলাপি বলে প্রথম টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছিল তাঁর উদ্যোগেই। এবার বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আর একটি বড় ক্রিকেটীয় সিদ্ধান্ত নিতে চলেছেন। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও চতুর্থ কোনও দেশকে নিয়ে চতুর্দেশীয় টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে তাঁর। সৌরভ জানালেন, মাঠে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর জন্যই এই ভাবনা। সৌরভ বলেছেন, ‘এটা পরিকল্পনার স্তরেই রয়েছে এখনও। প্রস্তাব পাঠানো হয়েছে। দেখা যাক কী হয়। মাঠে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর জন্যই এই ভাবনা।’ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বক্সিং ডে টেস্টের প্রসঙ্গ টেনে ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট বলেছেন, ‘মানুষ ভাল মানের প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় আর আমরা সেই চেষ্টাই করছি।’ সৌরভ যোগ করেছেন, ‘চতুর্দেশীয় এই প্রস্তাবিত টুর্নামেন্টের জন্য আমাদের সম্প্রচারকারী সংস্থা ও আইসিসি-র সবুজ সংকেত পেতে হবে। তারপর ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি)-ও খতিয়ে দেখতে হবে। দেখতে হবে কোন সময় এটা করা যায়। আমরা ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে চাই। এখন তো শুধু দ্বিপাক্ষিক সিরিজ হয়।’ সৌরভের এই সুপার ওয়ান ডে সিরিজ করার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। যদিও পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, ‘বিগ থ্রি’ মডেলের মতোই ব্যর্থ হবে এই পরিকল্পনা। লতিফের কথায়, ‘চতুর্দেশীয় টুর্নামেন্ট করতে চেয়ে আইসিসি-র বাকি সদস্য দেশগুলোকে একঘরে করতে চাইছে এই চার দেশ। কয়েক বছর আগে বিগ থ্রি মডেল মুখ থুবড়ে পড়েছিল। এই পরিকল্পনাও ব্যর্থ হবে।’

সেরা শিরোনাম

Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Rohit Sharma: নেতৃত্বে ফিরলেন 'হিটম্যান', আসন্ন আইপিএলে রোহিতকে অধিনায়ক ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স
নেতৃত্বে ফিরলেন 'হিটম্যান', আসন্ন আইপিএলে রোহিতকে অধিনায়ক ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স
IND vs NZ: 'আরও ভাল করতে পারত' ভারত, প্রথম দিনের খেলা শেষে দাবি ফাস্ট বোলার আকাশ দীপের
'আরও ভাল করতে পারত' ভারত, প্রথম দিনের খেলা শেষে দাবি ফাস্ট বোলার আকাশ দীপের
Ankon Aich: ট্রেনে-বাসে আড়াই ঘণ্টার পথ পেরিয়ে এক ওভারে ৬ ছক্কা! সোবার্স-শাস্ত্রীদের পাশে হাবড়ার তরুণ
ট্রেনে-বাসে আড়াই ঘণ্টার পথ পেরিয়ে এক ওভারে ৬ ছক্কা! সোবার্স-শাস্ত্রীদের পাশে হাবড়ার তরুণ

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget