এক্সপ্লোর

Yuvraj Singh: ধোনি নয়, ভারতীয় দলের অধিনায়ক হওয়ার কথা ছিল যুবরাজের? ফাঁস হল চাঞ্চল্যকর ঘটনা

Team India: সেই অন্ধকার অধ্য়ায়ে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পাশে দাঁড়ানোয় বিরাট মূল্য দিতে হয়েছিল যুবরাজ সিংহকে (Yuvraj Singh)? সেরকমই তথ্য ফাঁস করলেন যুবরাজ।

মুম্বই: গ্রেগ চ্য়াপেল (Greg Chappell) পর্বে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট। বাইশ গজ ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল মাঠের বাইরের বিতর্ক। আর সেই অন্ধকার অধ্য়ায়ে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পাশে দাঁড়ানোয় বিরাট মূল্য দিতে হয়েছিল যুবরাজ সিংহকে (Yuvraj Singh)?

সেরকমই তথ্য ফাঁস করলেন যুবরাজ। জানিয়ে দিলেন, গ্রেগ চ্যাপেল বিতর্কের সময় সচিন তেন্ডুলকরের হয়ে কথা বলায় জাতীয় দলের অধিনায়ক করা হয়নি তাঁকে।

সাল ২০০৭। বিশ্বকাপের বিপর্যয়ের পর জাতীয় দলের নেতৃত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। অনেকেই ভেবেছিলেন যে, ইংল্যান্ড সফরে জাতীয় দলের সহ-অধিনায়ক যুবরাজকেই দেওয়া হবে নেতৃত্বের দায়িত্ব। কিন্তু সব হিসেব উল্টে অধিনায়ক করা হয় মহেন্দ্র সিংহ ধোনিকে। ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। আর পিছনে ঘুরে তাকাতে হয়নি ক্যাপ্টেন কুলকে।

একটি চ্যানেলে সঞ্জয় মঞ্জরেকরের প্রশ্নে যুবরাজ বলেছেন, 'আমারই অধিনায়ক হওয়ার কথা ছিল। তারপরই ঘটল গ্রেগ চ্যাপেলের ঘটনা। চ্যাপেল বনাম সচিন। আমিই একমাত্র যে সতীর্থের পাশে দাঁড়িয়েছিলাম। অনেক লোক, বোর্ডের অনেক কর্তা বিষয়টি ভালভাবে দেখেননি। বলা হয়েছিল যে, আমাকে বাদ দিয়ে যাকে খুশি অধিনায়ক করা হোক। জানি না কতটা সত্যি, তবে আমি এটাই শুনেছিলাম। আমাকে সহ অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বীরেন্দ্র সহবাগ দলে ছিল না। তাই মাহিকে অধিনায়ক করে দেওয়া হয় বেশ অপ্রত্যাশিতভাবেই।'

যুবি এ-ও জানিয়েছেন যে, নেতৃত্ব দেওয়ার সুযোগ হারালেও কোনও আক্ষেপ নেই তাঁর। বলেছেন, 'আজ যদি ফের এরকম পরিস্থিতি তৈরি হয়, আমি আমার সতীর্থের পাশেই দাঁড়াব।' পাশাপাশি যুবি জানিয়েছেন যে, ধোনি যোগ্য হিসাবেই নেতৃত্ব পেয়েছিল। এবং সেই সময়ে তিনি নিজে চোট আঘাতে এত বিপর্যস্ত ছিলেন যে, অধিনায়কত্ব পেলেও হয়তো চোটের কারণে বেশ কিছুটা সময় নষ্ট হতো।

আরও পড়ুন: ভবিষ্যতের যুবরাজ সিংহ? নিজেই বেছে নিলেন ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget