এক্সপ্লোর

BCCI: বোর্ডে সৌরভদের ভবিষ্যৎ নিয়ে শুনানি ফের পিছিয়ে গেল, কবে হবে?

Indian Cricket: ফের পিছোল বোর্ডের মামলার শুনানি।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), জয় শাহদের (Jay Shah) ভবিষ্যৎ কী ? তাঁদের মেয়াদ কি পুনর্নবীকরণ করা হবে ? সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধানে সংস্কার আনা জরুরি ৷ আর সেই কারণেই দেশের শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ সেই মামলার শুনানি ফের পিছিয়ে গেল। মঙ্গলবার মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। কিন্তু সেই শুনানি মঙ্গলবহার হয়নি। বৃহস্পতিবার হবে শুনানি।

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চেই বিসিসিআই'য়ের সংবিধান সংস্কার আবেদনের শুনানি হবে বলে আগেই জানানো হয়েছিল৷ জানিয়ে দেওয়া হয়, সুপ্রিম কোর্টে শুনানি হবে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান সংশোধনের মামলাটিও শুনবে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমণার বেঞ্চের তরফে এ কথা জানানো হয়েছিল।

ভারতীয় ক্রিকেট বোর্ড সংক্রান্ত মামলার শেষ নির্দেশ দেওয়া হয়েছিল ২০১৮ সালের ৯ অগাস্ট। মামলাটি শুনছিল তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। সেই বেঞ্চে ছিলেন বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি হিমা কোহলি, বিচারপতি রবিকুমার এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিচারপতি মিশ্র এবং বিচারপতি খানউইলকর অবসর নিয়েছেন। প্রধান বিচারপতি রমণা দিনকয়েক আগে বলেছিলেন, ‘‘বিচারপতি মিশ্র এবং বিচারপতি খানউইলকর এখন নেই। তাই বিচারপতি চন্দ্রচূড় এবং আরও দুই বিচারপতির বেঞ্চে মামলাটি পাঠালাম।’’

গত ২১ জুলাই বিসিসিআই সংক্রান্ত বিষয়ে বিচারপতিদের সহযোগিতা করার জন্য আইনজীবী মনিন্দর সিংহকে নিয়োগ করে শীর্ষ আদালত। বিসিসিআইয়ের সংবিধান সংশোধন, সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ-সহ অন্য পদাধিকারীদের বাধ্যতামূলক কুলিং-অফে যাওয়ার মতো নানা বিষয় শীর্ষ আদালতের বিচারাধীন। বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাগুলিও এই মামলার পক্ষ।

অবসরপ্রাপ্ত বিচারপতি আরএম লোধার নেতৃত্বাধীন কমিটি ভারতীয় ক্রিকেট বোর্ডের সংস্কারের প্রস্তাব দিয়েছিল। আগেই সেই প্রস্তাব গ্রহণ করে সুপ্রিম কোর্ট।

বোর্ডের সভাপতি এবং সচিব পদে বসার আগে যথাক্রমে সিএবি এবং গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়শেনর গুরুত্বপূর্ণ পদে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ ৷ তাছাড়া বোর্ডে দু'জনের কার্যক্রমের বেশিরভাগ সময়টাই করোনাকালে অতিবাহিত হয়েছে ৷ পাশাপাশি আগামী বছর দেশের মাটিতে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। তাই কুলিং অফ পিরিয়ড তুলতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিসিসিআই ৷

আরও পড়ুন: শৃঙ্গজয়ের ৩ মাস পর পেলেন সার্টিফিকেট, স্বস্তি পেলেও এভারেস্টজয়ী পিয়ালির কাঁটা ঋণের বোঝা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
IND vs ZIM Live: বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের
বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget