এক্সপ্লোর

IND vs ENG: সাংবাদিক বৈঠকে সূর্যকুমারের মজাদার উত্তর, উঠল হাসির রোল

Suryakumar Yadav: বার্মিংহ্য়াম টেস্টে হারের পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল তাঁরা। কিন্তু ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফের হারতে হয়েছে।

ওল্ড ট্র্যাফোর্ড: টি-টোয়েন্টি সিরিজে জয় এসেছিল প্রথম ২ ম্য়াচে পরপর জিতে যাওয়ায়। কিন্তু ওয়ান ডে সিরিজে প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচেই বিশাল ব্য়বধানে হারতে হয়েছে। ইংল্য়ান্ড বোলিং লাইন আপের সামনে আড়াইশো রানের থেকেও কম লক্ষ্যমাত্রা টপকাতে পারেনি ভারতীয় দল। ১০০ রানে হারতে হয়েছে। আজ ওয়ান ডে সিরিজের নির্ণায়ক ম্যাচ। ২ দলের যে জিতবে তারই দখলে সিরিজ। গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন সূর্যকুমার যাদব। আর সেখানেই এক সাংবাদিকের প্রশ্নের মজাদার উত্তর দিলেন ডানহাতি এই ব্য়াটার।

কী বলছেন সূর্যকুমার যাদব?

সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক সূর্যকুমারকে প্রশ্ন করেছিলেন এজবাস্টন টেস্টে হার নিয়ে। অর সেই প্রশ্নের উত্তরে ভারতের তারকা ক্রিকেটার বলেন, ''টেস্ট ম্যাচ তো স্যার গত বছরের ছিল, তাই না?'' সূর্যকুমারের এমন উত্তরের পরেই হাসির রোল ওঠে পুরো সাংবাদিক বৈঠকে। আসলে টেস্ট ম্যাচের পর টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত জয় এসেছে। অথচ জনৈক সাংবাদিক টেস্টে হারের প্রসঙ্গ তোলায় কিছুটা বিরক্ত হয়েই হয়ত এইধরণের উত্তর দিয়েছেন সূর্য।

আশাবাদী সূর্য

আজকের ম্যাচ নিয়ে আশাবাদী সূর্যকুমার যাদব। তিনি বলেন, ''আমরা বেশি কিছু ভাবছি না। নির্ণায়ক ম্যাচ নিয়ে আমরা ভীষণ উত্তেজিত। ছেলেরা সবাই তাঁদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। টি-টোয়েন্টি সিরিজ আমাদের দুর্দান্ত গিয়েছে। আশা করি শেষ ম্যাচটাও ভাল হবে। দারুণ একটা মাঠে খেলা হতে চলেছে। এখানকার উইকেটও দারুণ। খেলাটা উত্তেজক হতে চলেছে।''

উল্লেখ্য, গত আইপিএলের পর থেকে জাতীয় দলে নিয়মিত সদস্য সূর্যকুমার। আয়ারল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হোক বা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ সূর্যকুমার ধারাবাহিক ভাল খেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে শতরানও হাঁকিয়েছে। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শতরান সূর্যকুমারের। এবার শেষ ওয়ান ডে ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠতে চান তিনি।

আরও পড়ুন: তোমার মতো খেলতে পারলে অনেকেই গর্ব করত, কোহলির পাশে দাঁড়িয়ে বার্তা পিটারসেনের

সেরা শিরোনাম

IND vs ENG: খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড
খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড
Cristiano Ronaldo: ভূমিকম্পে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে হারিয়েছে পা! খুদে ভক্তের স্বপ্নপূরণ করলেন রোনাল্ডো
ভূমিকম্পে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে হারিয়েছে পা! খুদে ভক্তের স্বপ্নপূরণ করলেন রোনাল্ডো
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
FIFA World Cup 2026: নরওয়ে ম্যাচে কি শুরু থেকেই খেলবেন নেইমার? কী বার্তা দিলেন আনচেলোত্তি?
নরওয়ে ম্যাচে কি শুরু থেকেই খেলবেন নেইমার? কী বার্তা দিলেন আনচেলোত্তি?

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget