এক্সপ্লোর

Abhinav Shaw: এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অভিনবের ঐতিহাসিক সোনা জয়, শুভেচ্ছা জানালেন মমতা, শুভেন্দু

Asian Shooting Championship 2025: এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জিতেছে অভিনব সাউ।

কলকাতা: কাজাখস্তানে এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে (Asian Shooting Championship 2025) বাংলার ছেলে অভিনব সাউয়ের (Abhinav Shaw) চমকপ্রদ পারফরমেন্স। এই প্রতিযোগিতায় চতুর্থ দিনে চারটি সোনা জিতেছে ভারত। এর মধ্যে ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জেতে টিনএজার অভিনব। আসানসোলের এই শ্যুটারের পারফরম্যান্সের জোরেই শ্যুটিংয়ে দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। একেবারে শীর্ষে রয়েছে ভারতীয় দল

এক্স হ্যান্ডল পোস্টে অভিনবকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। অভিনবকে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জানাই, এক্স হ্যান্ডলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee)। তিনি লেখেন, 'আমাদের আসানসোলের অভিনব কাজাকস্তানে ১৬তম এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে। অভিনবকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালবাসা। পাশপাশি ওর বাবা, মা, বন্ধুবান্ধব ও পরিবারকেও শুভেচ্ছা জানাই। ভবিষ্যতে আরও অনেক সাফল্যের জন্য শুভকামনা রইল।'

 

 

দুর্দান্ত পারফরমেন্সের জন্য অভিনব ও ভারতীয় শ্যুটিং দলকে অভিনন্দন, পোস্ট শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। লম্বা পোস্টে বিরোধী দলনেতা অভিনবের দীর্ঘদিনের সাফল্য ও প্রতিভার জয়গান করেন। তিনি লেখেন, 'তরুণ ভারতীয় শ্যুটিং প্রতিভা অভিনব কাজাখস্তানের শ্যামকেন্তে মঞ্চ আলোকিত করেছে। বাংলার ছেলে অভিনব এবং গোটা ভারতীয় শ্যুটিং দলকেই দারুণ সাফল্য়ের জন্য অভিনন্দন। তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল।'

 

 

আসানসোলের সেন্ট ভিনসেন্ট হাই ও টেকনিক্যাল স্কুলের অভিনব মাত্র ১০ বছর বয়সেই জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিল। এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপেও তার ইতিহাস গড়ার পালা অব্যাহত। পঞ্চম স্থানে শুরু করে ব্যক্তিগত বিভাগে টানটান লড়াইয়ে ২৫০.৪ পয়েন্ট স্কোর করে, মাত্র ০.১ পয়েন্টের ব্যবধানে সে দক্ষিণ কোরিয়ার হুন সেও লি-কে হারিয়েছে। দলগত বিভাগে অভিনব, সুরেশ ভানিথা ও হিমাংশুর সঙ্গে ১৮৯০.১-১৮৮৫.১ পয়েন্টে হারিয়েছে চিনকে। এই ১৮৯০.১ এশিয়ান ও জুনিয়র বিশ্ব রেকর্ডও বটে। 

শ্যুটিং চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে পাঁচটি সোনার মধ্যে চারটিই এল ভারতের দখলে। ভারতের পদক সংখ্যা গিয়ে দাঁড়াল মোট ২৬। এর মধ্যে ১৪টি সোনা, ছ’টি রূপো এবং ছ’টি ব্রোঞ্জ পদক রয়েছে। পদক তালিকায় কিন্তু শীর্ষে ভারতের দৌরাত্ম্য অব্যাহতই রইল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ind vs Eng ODI Match : ৫০ ওভার খেলতে পারল না ইংল্যান্ড, প্রাথমিক ধাক্কা সামলে ২৫৯ রানের টার্গেট দিলেন ইংরেজরা
Ind vs Eng ODI Match : ৫০ ওভার খেলতে পারল না ইংল্যান্ড, প্রাথমিক ধাক্কা সামলে ২৫৯ রানের টার্গেট দিলেন ইংরেজরা
Kylian Mbappe : কেমন আছেন এমবাপে ? স্পেনের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের আগে বড় তথ্য দিলেন ফ্রান্স কোচ দেঁশ
কেমন আছেন এমবাপে ? স্পেনের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের আগে বড় তথ্য দিলেন ফ্রান্স কোচ দেঁশ
Indian Cricket Team Coach : ইস্তফা দিতে প্রস্তুত ভারতীয় কোচ, ইংল্যান্ড সিরিজের পরেই সরতে পারেন : রিপোর্ট
ইস্তফা দিতে প্রস্তুত ভারতীয় কোচ, ইংল্যান্ড সিরিজের পরেই সরতে পারেন : রিপোর্ট
Virat Kohli: পাঁচ-পাঁচটি রেকর্ডের হাতছানি, আজ ২২ গজে জ্বলে উঠতে পারবেন বিরাট?
পাঁচ-পাঁচটি রেকর্ডের হাতছানি, আজ ২২ গজে জ্বলে উঠতে পারবেন বিরাট?

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget