এক্সপ্লোর

Syed Mushtaq Ali Trophy: সুদীপের অপরাজিত ৫১, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছত্তীসগঢ়কে ৭ উইকেটে হারাল বাংলা

Syed Mushtaq Ali Trophy: দলের জয়ে বড় অবদান থাকল অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়ের। তিনি ওপেন করতে নেমে ৫১ রানে অপরাজিত থাকেন। ২৪ রান করেন ঋদ্ধিমান সাহা। বল হাতে ভাল পারফরম্যান্স দেখান মুকেশ কুমার।

গুয়াহাটি: সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে ছত্তীসগঢ়কে ৭ উইকেটে হারিয়ে দিল বাংলা। দলের জয়ে বড় অবদান থাকল অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়ের। তিনি ওপেন করতে নেমে ৫১ রানে অপরাজিত থাকেন। ২৪ রান করেন ঋদ্ধিমান সাহা। বল হাতে ভাল পারফরম্যান্স দেখান মুকেশ কুমার। তিনি ২৬ রান দিয়ে জোড়া উইকেট নেন। একটি করে উইকেট নেন ঋত্বিক চট্টোপাধ্যায়, আকাশ দীপ, শাহবাজ আহমেদ ও কর্ণ লাল।

আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। দলের এই সিদ্ধান্তের মর্যাদা দেন বোলাররা। তাঁরা ছত্তীসগঢ়কে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রানে আটকে রাখেন। ছত্তীসগঢ়ের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার অখিল হেরওয়াদকর। তাঁর ৬০ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও জোড়া ছক্কা। ২৫ রান করেন অজয় মণ্ডল। এছাড়া ছত্তীসগঢ়ের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। শশাঙ্ক চন্দ্রকর ৬, ঋষভ তিওয়ারি ১, অধিনায়ক আমনদীপ খারে ৪, শশাঙ্ক সিংহ ৩ ও বিশাল কুশওয়াহ ১ রান করেন। কোনও রান না করে অপরাজিত থাকেন বীরপ্রতাপ সিংহ।

রান তাড়া করতে নেমে বাংলার কোনও সমস্যাই হয়নি। ৩ ওভার বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন সুদীপরা। বাংলার অধিনায়কের সঙ্গে ওপেন করতে নামেন অভিষেক দাস। ওপেনিং জুটিতে যোগ হয় ২২ রান। অভিষেক ১৩ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে আউট হয়ে যান। সুদীপের ৪৬ বলের ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি। তিন নম্বরে নামা কর্ণ ১০ বলে ১১ রান করেন। তিনি জোড়া বাউন্ডারি মারেন। ঋদ্ধিমানের ২২ বলের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। কাইফ আহমেদ ১১ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। তিনি একটি বাউন্ডারি মারেন।

বাংলার পরের ম্যাচ কাল দুপুরে ভডোডরার বিরুদ্ধে। শনিবার তৃতীয় ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি হবে বাংলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget