এক্সপ্লোর

Mitchell Starc Injury: আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে অনিশ্চিত অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার

Mitchell Starc Injury: এখনও পর্যন্ত স্টার্ককে বাতিলের খাতায় রাখা হয়নি। যদিও শেষ পর্যন্ত খেলার মতো পরিস্থিতিতে না থাকেন এই বাঁহাতি পেসার, তবে তাঁর বদলি হিসেবে কেন রিচার্ডসনকে খেলাতে পারে অস্ট্রেলিয়া।

দুবাই: আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে অস্ট্রেলিয়া। কিন্তু চোটের জন্য অনিশ্চিত অজি পেস বিভাগের মূল স্তম্ভ মিচেল স্টার্ক। প্রস্তুতি পর্বে হাঁটুতে বলের আঘাত পেয়েছিলেন। এরপরই লঙ্কা বাহিনীর বিরুদ্ধে স্টার্কের মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আপাতত মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন এই বাঁহাতি পেসার।

অনুশীলনের সময় স্টার্কের দিকে বল ছুড়ে মেরেছিলেন তাঁর সতীর্থ। সেই সময় আচমকাই সেই বল অজি পেসারের হাঁটুতে এসে লাগে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে চোট পাওয়ার পর অনুশীলন ছেড়ে বেরিয়ে যাচ্ছেন স্টার্ক। আজ সন্ধে ৭.৩০ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। তবে এখনও পর্যন্ত স্টার্ককে বাতিলের খাতায় রাখা হয়নি। যদিও শেষ পর্যন্ত খেলার মতো পরিস্থিতিতে না থাকেন এই বাঁহাতি পেসার, তবে তাঁর বদলি হিসেবে কেন রিচার্ডসনকে খেলাতে পারে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।

এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে ২ দলই দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। অস্ট্রেলিয়া হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে, অন্যদিকে শ্রীলঙ্কা হারিয়ে দিয়েছে বাংলাদেশকে তাঁদের প্রথম ম্য়াচে।  টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে দিলেন অ্যারন ফিঞ্চরা। দলের জয়ে ব্যাট হাতে অবদান রেখেছিলেন স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিস। সেই ম্যাচে প্রথমে ব্য়াট করে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা আটকে গিয়েছিল ১১৮/৯ স্কোরে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চ কোনও রান না করেই ফেরেন। ওয়ার্নার আউট হন মাত্র ১৪ রান করে। রান পাননি তিন নম্বরে নামা মিচেল মার্শও। তবে মিডল অর্ডারে প্রতিরোধ গড়ে তোলেন স্টিভ স্মিথ। ৩৪ বলে ৩৫ রান করার পর এনরিক নোখিয়ার বলে স্মিথের ক্যাচ দুরন্ত ক্ষিপ্রতায় তালুবন্দি করেন এইডেন মারক্রাম। তবে স্মিথ ফিরলেও অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতান স্টোইনিস। ১৬ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। ম্যাথু ওয়েড ১০ বলে ১৫ রান করে ফেরেন। ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

অন্য ম্যাচে শ্রীলঙ্কা গত রবিবার বাংলাদেশকে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১৭১ রান তুলেছিল টাইগাররা সেই ম্যাচে। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে বোর্ডে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget