এক্সপ্লোর

T20 WC 2021: বর্ণবিদ্বেষ বিতর্ক নিয়ে মুখ খুললেন কুইন্টন ডি কক, জানালেন পরবর্তী পদক্ষেপও

Quinton de Kock: ক্ষমা চাইলেন কুইন্টন ডি কক, বিবৃতি দিয়ে জানালেন, ‘আমি বর্ণবিদ্বেষী নই। পরবর্তী ম্যাচগুলিতে দলের সঙ্গেই হাঁটু মুড়ে প্রতিবাদ জানাব’

দুবাই : বর্ণবিদ্বেষ বিতর্ক নিয়ে শেষমেশ মুখ খুললেন কুইন্টন ডি কক। রীতিমতো বিবৃতি দিয়ে ক্ষমা চাইলেন তিনি। ক্ষমাপ্রার্থনার সুরেই বললেন, 'আমি বর্ণবিদ্বেষী নই। পরবর্তী ম্যাচগুলিতে দলের সঙ্গেই হাঁটু মুড়ে প্রতিবাদ জানাব।’ ক্রিকেট সাউথ আফ্রিকা সোশ্যাল মিডিয়ায় কুইন্টন ডি ককের বক্তব্য শেয়ার করেছে। প্রোটিয়া ব্যাটসম্যান-উইকেটকিপার যেখানে বলেছেন, 'প্রথমনেই আমি আমার সতীর্থ ও দক্ষিণ আফ্রিকার সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বর্ণবিদ্বেষ কখনও সমর্থন করি না। যদি হাঁটু মুড়ে বসে প্রতিবাদ করলে তা থেকে কোনও বার্তা দেওয়া হয় ও কাউকে কিছু শেখানো সম্ভব নয়, তাহলে এর পর থেকে সেটা করতে বিন্দুমাত্র কুন্ঠা করব না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে না খেলাটা মোটেই কাঙ্খিত ছিল না। যদি আমার পদক্ষেপে কেউ আহত হয়ে থাকেন, তার জন্য মন থেকে ক্ষমাপ্রার্থী।'

টি২০ বিশ্বকাপ চলাকালীন কুইন্টন ডি ককের হাঁটু মুড়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদে অংশ না নেওয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ না খেলতে চাওয়ার সিদ্ধান্ত নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় হয়েছে ক্রিকেটবিশ্ব। মার্কিন মুলুকে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে আটক করে এক শেতাঙ্গ পুলিশের হাঁটু দিয়ে গলায় চেপে বসার জেরে মৃত্যু হয়েছিল। যার পর থেকে 'ব্ল্যাক লাইফ ম্যাটার্স' আন্দোলনে তোলপাড় হয়েছে মার্কিন মুলুক। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আর হাঁটু মুড়ে বসে প্রতিবাদ হয়ে উঠেছে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের বার্তাবাহক।

টি২০ বিশ্বকাপের মঞ্চে হঠাৎ কুইন্টনের হাঁটু মুড়ে প্রতিবাদে অংশ না নেওয়া ও ম্যাচ না খেলার সিদ্ধান্তে তাই তোলপাড় হয় ক্রিকেটবিশ্ব। বিশেষ করে বরাবর বর্ণবিদ্বেষের একাধিক ঘটনা যে দেশে সেই দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটারের এই পদক্ষেপ ঘিরে ওঠে নিন্দার ঝড়। কুইন্টন ডি কক যদিও তাঁর ক্ষমাপ্রার্থনায় পরিবারের রক্তের শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ দুই চামড়ার লোক থাকার কথাও উল্লেখ করেছেন। কুইন্টন ডি কক আপাতত ক্ষমা চেয়ে নিলেও এভাবে প্রতিবাদে সামিল না হওয়া ও ম্যাচ না খেলার জেরে কোনও শাস্তির মুখে পড়েন কি না, আপাতত সেটাই দেখার।

আরও পড়ুন- হাঁটু গেড়ে বর্ণবিদ্বেষের প্রতিবাদে নারাজ, কী শাস্তি পেতে চলেছেন কুইন্টন ডি কক?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget