এক্সপ্লোর

IND vs PAK T20 WC: ভারত-পাক মহারণের আগে প্র্যাক্টিসে গরহাজির হার্দিক, নেটে অফস্পিন সূর্যর

বঢোদরার অলরাউন্ডারকে নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হল কারণ, শনিবার ভারতের প্র্যাক্টিসে গরহাজির রইলেন হার্দিক। আলোচনা শুরু হয়ে গেল, তাহলে কি চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ভারতীয় দলে দেখা যাবে না হার্দিককে?

কলকাতা: তাঁর ফিটনেস নিয়ে চর্চা চলছে। পিঠের অস্ত্রোপচারের পর থেকে পুরো গতিতে বল করেননি দীর্ঘদিন। সদ্যসমাপ্ত আইপিএলে তো তাঁকে বলই করায়নি মুম্বই ইন্ডিয়ান্স। পাকিস্তান ম্যাচের আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত শুরুর দিকে শুধু ব্যাটার হিসাবেই খেলাতে চান হার্দিক পাণ্ড্যকে।

বঢোদরার অলরাউন্ডারকে নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হল কারণ, শনিবার ভারতের প্র্যাক্টিসে গরহাজির রইলেন হার্দিক। যা দেখে আলোচনা শুরু হয়ে গেল, তাহলে কি চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে দেখা যাবে না হার্দিককে?

রবিবার দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। তার আগের দিন অর্থাৎ শনিবার দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমির মাঠে প্র্যাক্টিস ছিল ভারত ও পাকিস্তান - দুই দলেরই। দুবাইয়ে ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, এদিন ঐচ্ছিক অনুশীলন রেখেছিলেন হেড কোচ রবি শাস্ত্রী। সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রবেশ করেছেন ক্রিকেটারেরা। তার ওপর মরুদেশে প্রবল গরম। শোনা গেল, পাকিস্তান ম্যাচের আগে ক্রিকেটারদের নিংড়ে নেওয়ার পক্ষপাতী নন কোচ শাস্ত্রী-অধিনায়ক কোহলি সহ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বরং মনে করা হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে ক্রিকেটারেরা মাঠে নামলে সেরাটা দিতে পারবেন। সেই কারণেই ঐচ্ছিক অনুশীলনের বন্দোবস্ত। যদিও হার্দিকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

দুবাইয়ে খোঁজ নিয়ে জানা গেল যে, ভারত-পাক দ্বৈরথ নিয়ে মাঠের বাইরে যতই উত্তাপ থাকুক না কেন, দুই দলের ক্রিকেটারেরা শনিবার একসঙ্গেই প্র্য়াক্টিস করতে আইসিসি-র অ্যাকাডেমি মাঠে গিয়েছিলেন। ঐচ্ছিক অনুশীলনে ছিলেন রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, আর অশ্বিন, ভুবনেশ্বর কুমাররা। বোলিং কোচ ভরত অরুণ, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের তত্ত্বাবধানে বেশ কিছুক্ষণ অনুশীলন করেন ক্রিকেটারেরা।

প্র্যাক্টিসে সূর্যকুমারকে বেশ কিছুক্ষণ অফস্পিন করতে দেখা গিয়েছে। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের জেরে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন মুম্বইয়ের ক্রিকেটার। কোহলি শনিবার জানিয়েছেন, ২-১ ওভার বল করতে পারে, এরকম বিকল্প তৈরি রাখা হচ্ছে। সম্ভবত সেই কারণেই সূর্যকে দিয়ে নেটে অফস্পিন বল করানোর নকশা।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget