এক্সপ্লোর

Eng vs WI: লজ্জার নজির গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫৫ রানে অল আউট গেল-রাসেলরা

প্রথমে ব্যাট করে লজ্জার রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটারেরা। মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেল ক্রিস গেল, আন্দ্রে রাসেলের মতো তারকা ঠাসা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ।

দুবাই: মধুর প্রতিশোধ? এর চেয়ে ভাল বিশেষণ আর কী-ই বা হতে পারে?

২০১৬। ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনাল। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে অসাধ্য সাধন করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কার্লোস ব্র্যাথওয়েটের দাপটে এক ওভারে ২০ রান তুলে ম্যাচ জিতেছিল।

তার ৫ বছর পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে লজ্জার রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটারেরা। মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেল ক্রিস গেল, আন্দ্রে রাসেলের মতো তারকা ঠাসা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আইসিসি-র কোনও পূর্ণ সদস্য দেশের যেটা সর্বনিম্ন স্কোর।

টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক অইন মর্গ্যান। শুরু থেকেই বল হাতে দাপট দেখান ইংরেজ বোলাররা। একমাত্র ক্রিস গেল ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ১৩ বলে ১৩ রান করে ফেরেন গেল। ১৪.২ ওভারে ৫৫ রানে অল আউট হয়ে যায় গতবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা। ২.২ ওভারে মাত্র ২ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন আদিল রশিদ। দুটি করে উইকেট মঈন আলি ও টাইমাল মিলস। একটি করে উইকেট ক্রিস জর্ডান ও ক্রিস ওকসের।

আরও পড়ুন: ব্যাট হাতেও ম্যাচ জেতাতে পারেন হার্দিক, কোহলির সুরেই বলছেন কোচ-সতীর্থরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়ার শুরুটা ভাল হল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে দিলেন অ্যারন ফিঞ্চরা। দলের জয়ে ব্যাট হাতে অবদান রাখলেন স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিস। সব মিলিয়ে অজি শিবিরে খুশির হাওয়া।

একটা সময় এই দুই দেশের দ্বৈরথের উত্তাপ ছাড়িয়ে গিয়েছিল অ্যাশেজ সিরিজের রোমাঞ্চকেও। তবে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচে একপেশে দাপট দেখালেন অস্ট্রেলিয়ার বোলাররা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা আটকে গিয়েছিল ১১৮/৯ স্কোরে। মাত্র ১১৯ রান করলেই ২ পয়েন্ট ঘরে তুলবে অস্ট্রেলিয়া, সমীকরণটা দাঁড়িয়েছিল সেরকমই।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চ কোনও রান না করেই ফেরেন। ওয়ার্নার আউট হন মাত্র ১৪ রান করে। রান পাননি তিন নম্বরে নামা মিচেল মার্শও। তবে মিডল অর্ডারে প্রতিরোধ গড়ে তোলেন স্টিভ স্মিথ। ৩৪ বলে ৩৫ রান করার পর এনরিক নোখিয়ার বলে স্মিথের ক্যাচ দুরন্ত ক্ষিপ্রতায় তালুবন্দি করেন এইডেন মারক্রাম। তবে স্মিথ ফিরলেও অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতান স্টোইনিস। ১৬ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। ম্যাথু ওয়েড ১০ বলে ১৫ রান করে ফেরেন। ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget