এক্সপ্লোর

Suryakumar Yadav: মাঠেই এলেন না পিঠের যন্ত্রণায় কাতর সূর্যকুমার, টিমহোটেলেই টিভিতে নজর

T20 WC: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মরণ-বাঁচন ম্যাচে খেলতে পারলেন না সূর্যকুমার (Suryakumar Yadav)।ভারতীয় দলের মেডিক্যাল ইউনিট তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছে।

দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের 'এক্স' ফ্যাক্টর মনে করা হচ্ছিল তাঁকে। গত বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিল তাঁর চওড়া ব্যাট। তারপর থেকেই জোরাল হয়েছিল তাঁকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করার দাবি। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁর ওপর ভরসা করেছিলেন নির্বাচকেরা।

সেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আচমকাই পিঠের ব্যথায় কাবু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মরণ-বাঁচন ম্যাচে খেলতে পারলেন না মুম্বইয়ের তারকা। দুবাইয়ে খোঁজ নিয়ে জানা গেল যে, পিঠের ব্যথায় (back spasm) এতটাই কাবু সূর্যকুমার যে, টিমহোটেল ছেড়ে বেরতেই পারেননি। ফলে ভারতীয় ড্রেসিংরুমেও গরহাজির তিনি। মাঠেই আসতে পারেননি। ভারতীয় দলের মেডিক্যাল ইউনিট তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছে। সূর্যর পরিবর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছেন ঈশান কিষাণ। যিনি মুম্বই ইন্ডিয়ান্সে সূর্যর সতীর্থও।

তবে মাঠে না গেলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না সূর্যকুমার। দুবাইয়ে খোঁজ নিয়ে জানা গেল, টিমহোটেলে নিজের রুমেই বিশ্রামে রয়েছেন সূর্যকুমার। আর টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন। ম্যাচের প্রত্যেকটি খুঁটিনাটি মুহূর্ত দেখছেন তিনি।

 

Koo App
न्‍यूजीलैंड के खिलाफ भारत को मुश्किल चुनौती का सामना करना है। दूसरी टीमें काफी मैच खेल चुकी हैं जबकि भारत अपनी बारी का इंतजार कर रहा है। एक हफ्ते का ब्रेक अभियान को मजबूती भी दे सकता है और कमजोर भी कर सकता है। टीम को एकजुट होकर वापसी करनी होगी। विराट कोहली ने सभी सही मुद्दों को उठाया है और अब देखना होगा क्‍या उनका एक्‍शन इसे सही साबित करता है या नहीं। #t20worldcup
 
- Wasim Akram (@wasimakramlive) 31 Oct 2021

কতটা আশঙ্কার এই চোট? ভারতীয় শিবির থেকে জানানো হল যে, বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠতে পারেন সূর্যকুমার। সঙ্গে ফিজিওথেরাপিও চলছে। দেওয়া হচ্ছে সেঁক। দ্রুত তাঁকে মাঠে দেখার আশা করছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: মা তখন ভেন্টিলেশনে, মাঠে পাকিস্তানকে জিতিয়েছিলেন বাবর আজম

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। সেই ধাক্কা সামলে এবার জয়ের সরণিতে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার বিরাট কোহলিদের সামনে নিউজিল্যান্ড। কিউয়িরাও তাঁদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হেরেছে। ফলে ২ দলের কাছেই এই ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত দুই দলের সাক্ষাতে এগিয়ে নিউজিল্যান্ড। এই মঞ্চে কোনওবার কিউয়িদের হারাতে পারেনি ভারত। এছাড়াও সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখেও নিউজিল্য়ান্ড এগিয়ে। কারণ ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ও এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছে। এই গ্রুপে যে ৬ দল রয়েছে, তাদের মধ্যে ২টো দল পরের রাউন্ডে যাবে। পাকিস্তান তাদের ৩ ম্য়াচের মধ্যে ৩ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে। ফলে গ্রুপ পর্বে শীর্ষে থেকেই পরের গ্রুপে যাওয়ার সম্ভাবনা কার্যত পাকা তাদের। বাকি একটি জায়গার জন্য মূলত লড়াই হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্য়ে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget