এক্সপ্লোর

T20 WC 2022: টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তান মহারণ? প্রার্থনা শুরু ক্রিকেটপ্রেমীদের

IND vs PAK: বাবররা নিউজিল্যান্ডকে হারিয়ে দিলে আর ভারত জস বাটলারের ইংল্যান্ডকে হারালে আগামী রবিবার, ১৩ নভেম্বর মেলবোর্নে ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

মেলবোর্ন: প্রথমে ভারত, তারপর জিম্বাবোয়ে। পরপর দুই ম্যাচে পরাজয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের গ্রুপ থেকে বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল।

তবে ছবিটা বদলে গেল রবিবার। বিস্ময়করভাবে। নেদারল্যান্ডসের কাছে হেরে গেল বরাবরের 'চোকার্স' তকমা গায়ে সেঁটে যাওয়া দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দিল পাকিস্তান। বাবর আজমরা পৌঁছে গেলেন সেমিফাইনালে। এদিনই মেলবোর্নে জিম্বাবোয়েকে ৭১ রানে দুরমুশ করে সেমিফাইনালে চলে গেল ভারতও। গ্রুপ টু থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে শেষ করলেন রোহিত শর্মারা। 

৫ ম্যাচে ৮ পয়েন্টে শেষ করলেন রোহিত শর্মারা। ভারতের নেট রান রেটও গ্রুপে সেরা। +১.৩১৯। গ্রুপে দুই নম্বরে শেষ করেছেন বাবর আজমরা। পাকিস্তানের ৫ ম্যাচে ৬ পয়েন্ট। নেট রান রেট +১.০২৮। ৫ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপে তিন নম্বরে শেষ করেছেন তেম্বা বাভুমারা।

অন্যদিকে গ্রুপ ওয়ানের শীর্ষে থেকে সেমিফাইনালে গিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনদের ৫ ম্যাচে রয়েছে ৭ পয়েন্ট। নেট রান রেট +২.১১৩। সমান পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে থেকে সেমিফাইনালে গিয়েছে ইংল্যান্ড। জস বাটলারদের নেট রান রেট +০.৪৭৩। ৭ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয়েছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।                                              

ফর্ম্যাট অনুযায়ী, গ্রুপ ওয়ানের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সামনে সেমিফাইনালে গ্রুপ টু-র দ্বিতীয় পাকিস্তান। বুধবার সেই ম্যাচ সিডনিতে। পরের দিন, বৃহস্পতিবার অ্যাডিলেডে গ্রুপ ওয়ানের দু'নম্বর দল ইংল্যান্ডের সামনে গ্রুপ টু চ্যাম্পিয়ন ভারত।                                                

আর সেখানেই তৈরি হয়েছে ভারত-পাক (Ind vs Pak) ফাইনালের সম্ভাবনা। বাবররা নিউজিল্যান্ডকে হারিয়ে দিলে আর ভারত জস বাটলারের ইংল্যান্ডকে হারালে আগামী রবিবার, ১৩ নভেম্বর মেলবোর্নে ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর সেই স্বপ্নের ফাইনাল দেখার প্রার্থনা শুরু করে দিয়েছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে পাকিস্তানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারও কি সেরকমই কোনও সমাপ্তি অপেক্ষা করে রয়েছে রোহিতদের জন্য?

আরও পড়ুন: রাবার বলে খেলেই স্কুপ শটে হাত পাকানো, রহস্য ফাঁস করলেন ম্যাচের নায়ক সূর্যকুমার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget