এক্সপ্লোর

IND vs PAK: ঘোষিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভারত-পাকিস্তান ম্যাচ কবে?

T20 World Cup 2024: শুক্রবার টুর্নামেন্টের সূচি ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। গ্রুপ পর্বে ভারত তিনটি ম্যাচ খেলবে নিউ ইয়র্কে। একটি ম্যাচ হবে ফ্লোরিডায়।

দুবাই: জল্পনা ছিলই। অবশেষে শুক্রবার এল সিলমোহর। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ হবে ৯ জুন, নিউ ইয়র্কের এইসেনহোয়ার পার্কে।

শুক্রবার টুর্নামেন্টের সূচি ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। গ্রুপ পর্বে ভারত তিনটি ম্যাচ খেলবে নিউ ইয়র্কে। একটি ম্যাচ হবে ফ্লোরিডায়। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ওয়ান ডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ৮ জুন, বার্বাডোজে।

ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে ছিলেন ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) দ্বৈরথের সূচি জানার জন্য। যে ম্যাচকে মহারণ মনে করা হয়। ক্রিকেটপ্রেমীরা কৌতূহলের সঙ্গে অপেক্ষা করে থাকেন, কবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ বাইশ গজে একে অপরের মুখোমুখি হবে। আইসিসি-ও এই ম্যাচের প্রচার করতে থাকে। সম্প্রচারকারী চ্যানেলে বিজ্ঞাপন শুরু হয়, 'মওকা, মওকা...' টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ যে দুই দেশের দ্বৈরথই।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজন করবে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ়। ১ জুন শুরু হবে টুর্নামেন্ট। প্রথম ম্য়াচে আয়োজক দেশ আমেরিকা খেলবে কানাডার বিরুদ্ধে। ডালাসে হবে সেই ম্যাচ। ২৯ জুন ফাইনাল হবে বার্বাডোজে। দুটি সেমিফাইনাল হবে ২৬ ও ২৭ জুন। প্রথম সেমিফাইনাল হবে গায়ানায়। দ্বিতীয় সেমিফাইনাল হবে ত্রিনিদাদে।

মোট ৯টি মাঠে খেলা হবে ৫৫টি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ়ের ৬টি কেন্দ্র ও আমেরিকার তিনটি কেন্দ্রে হবে ম্যাচ। ২০টি দলকে মোট চার গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, আয়ার্ল্যান্ড, কানাডা ও আমেরিকা। গ্রুপগুলি হল - 

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ার্ল্যান্ড, কানাডা ও আমেরিকা

গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান

গ্রুপ সি: নিউজ়িল্য়ান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউ গিনি

গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। তারপর থেকে আর এই ট্রফি পায়নি টিম ইন্ডিয়া। আগামী বিশ্বকাপে ভারত তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে মার্কিন মুলুকে। সেখান থেকে সুপার এইটের যোগ্যতা অর্জন করলে ভারতের ম্যাচ পড়বে ওয়েস্ট ইন্ডিজ়ে।

আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জি ট্রফিতে দুরন্ত সেঞ্চুরি করেও আফশোস অনুষ্টুপের, অভিষেকেই উজ্জ্বল সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget