এক্সপ্লোর

IND vs PAK: খেলবেন অভিষেক শর্মা? কলম্বোয় পাক ম্য়াচে কেমন হতে পারে ভারতীয় একাদশ?

T20 World Cup 2026: মেঘাচ্ছন আকাশ ও বৃষ্টির সম্ভাবনা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় একাদশে বদল ঘটাতে দেখা যেতে পারে।

কলম্বো: দীর্ঘ সময়ের নাটক, টালবাহানা, বয়কটের হুঁশিয়ারি সব শেষ, এবার পালা ২২ গজের মহারণের। আজ কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। এই ম্যাচে দুই দলের একাদশ কেমন হবে সেই নিয়ে সবসময়ই চর্চা থাকে। আজকের ম্য়াচে ভারতীয় একাদশ কেমন হতে পারে? দলে কি কোন বদল ঘটতে পারে? দেখে নেওয়া যাক।   

প্রেমদাসায় ঐতিহাসিকভাবে স্পিনসহায়ক পিচই দেখা যায়। বরাবরই এখানে স্পিনররা মদত পেয়ে থাকেন। তবে আজকের ম্যাচে দুই দল একাদশ বাছাইয়ের সময় খানিকটা দ্বিধায় থাকতে পারে। কারণ পরিবেশ। আজকের ম্য়াচের সময় কিন্তু কলম্বোর আকাশ মেঘলা থাকার পাশাপাশি ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এহেন পরিবেশে বাড়তি স্পিনার না ফাস্ট বোলার কাকে নেওয়া যেতে পারে, সেই নিয়েই যত প্রশ্ন।  

পরিবেশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা সব থাকলেও, ভারতীয় দল ম্য়াচে বাড়তি এক স্পিনার খেলানোর জন্য ভাবতে পারে। গত ম্য়াচে কুলদীপ খেলেননি। তবে এই ম্যাচে বাড়তি স্পিনার হিসাবে তিনিই দলে ঢুকতে পারেন। সেই ক্ষেত্রে অর্শদীপ সিংহকে বাদ দেওয়া হতে পারে। হার্দিক পাণ্ড্য দ্বিতীয় ফাস্ট বোলার হিসাবে সেক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারেন।    

ভারতীয় দলের ক্ষেত্রে ব্যাটিং বিভাগে এক বদল ঘটতে পারে। গত ম্যাচে অভিষেক শর্মা পেটের সমস্যার জন্য খেলতে পারেননি। তাঁর খেলা বা না খেলার সিদ্ধান্তটা নেটে তাঁর অনুশীলনের ওপর নির্ভর করেই হবে বলে জানা গিয়েছিল। ম্যাচের আগেরদিন কিন্তু বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটারকে (আইসিসি ব়্যাঙ্কিং) ম্যাচে খেলানো হবে কি না, সেই নিয়ে সাংবাদিক বৈঠকে স্বরগরম হয়।         

 

 

এ বিষয়ে পাকিস্তান অধিনায়ক সলমন বলেন, 'ও ভাল ক্রিকেটার। খেললে ভাল হয়। আমরা চাই পূর্ণ শক্তির দলের বিরুদ্ধে খেলতে।' পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক খেলবেন? সূর্যকুমারের স্বভাবসিদ্ধ মজা করে জবাব, 'পাকিস্তান যদি চায়, অভিষেক খেলবে।' তিনি খেললে সেক্ষেত্রে সঞ্জু স্যামসনকে দল থেকে বাদ পড়তে হতে পারে। তবে পাকাপাকিভাবে গোটা বিষয়টি জানতে কিন্তু ম্যাচের টসের সময় অবধি অপেক্ষা করতেই হবে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
FIFA World Cup: অটিজ়ম আক্রান্ত ছেলের জন্যই ঝাঁকড়া চুল, স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলারের কাহিনি চোখে জল আনবে
অটিজ়ম আক্রান্ত ছেলের জন্যই ঝাঁকড়া চুল, স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলারের কাহিনি চোখে জল আনবে

ভিডিও

Fake Birth Certificate Row in Bengal | পঞ্চায়েত প্রধান, পুরপ্রধানদের রেজিস্ট্রারের ভূমিকা বাতিল, পোস্ট করে জানালেন মুখ্য়মন্ত্রী
NEET Protest in Kolkata | ধর্মতলায় অশান্তি পাকালো কারা? CM Suvendu Adhikari বললেন,
NEET Protest in Kolkata |
NEET Protest in Kolkata |
NEET Protest in Kolkata | দিল্লির বিক্ষোভের আঁচ শহর কলকাতাতেও, তারপরই ধুন্ধুমার ধর্মতলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget