এক্সপ্লোর

T20 World Cup: ইতিহাস গড়ল আফগানিস্তান, অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে নজির রশিদদের

T20 AFG Vs Aus: ব্যাটিংয়ের পাশাপাশি যোগ্য সঙ্গ দিয়েছেন আফগানিস্তানের অন্য বোলাররাও

নিউইয়র্ক: টি-২০ বিশ্বকাপে এ যেন অঘটনই। অস্ট্রেলিয়াকে ১৪৯ রানের লক্ষ্য দিয়ে ২১ রানে হারাল আফগানিস্তান। এর ফলে সেমিফাইনালের লড়াই বেশ কিছুটা কঠিন হল অস্ট্রেলিয়ার জন্য। টানটান ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে ওঠার পথে বরং কিছুটা স্বস্তি পেলেন রশিদরা। 

কিংসটাউনে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২০ ওভারে করে ৬ উইকেটে ১৪৮ রান। দুই ওপেনার গুরবাজ এবং জাদরান প্রথম উইকেটে ১১৮ রান তোলেন। গুরবাজ ৪৯ বলে ৬০ এবং জাদরান ৪৮ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। টি২০ বিশ্বকাপে সুপার আটের গ্রুপ ওয়ানের লড়াই রীতিমতো জমিয়ে দিল আফগানিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের প্রথম জয়ের রেকর্ড করেছেন রশিদ খানরা। সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বোলারদের দাপটে অস্ট্রেলিয়া গুটিয়ে গিয়েছে ১২৭ রানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি আফগানিস্তানের প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয়।

ব্যাট করতে নেমে ওপেনিং জমিয়ে দেয় আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ওপেনিংয়ে ১১৮ রানের জুটির পর তেমন একটা রান ওঠেনি আফগানদের। শেষ ৫ ওভারে মাত্র ২৯ রান করতে পারে তারা। এর কারণ অবশ্য প্যাট কামিন্সের হ্যাটট্রিক। বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকের পর আফগানিস্তানের বিপক্ষে আবারও হ্যাটট্রিক করেছেন এই অজি পেসার। 

আরও পড়ুন, সুপার এইটে বাংলাদেশকে হারিয়ে হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ ক্যাপ্টেন রোহিত

বোলিংয়ের ক্ষেত্রেও দাপট দেখিয়েছেন রশিদরা। অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছেন মূলত গুলবদিন। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেরা বোলিং ফিগার। তিনি আউট করেছেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড ও প্যাট কামিন্সকে। ট্রাভিস হেডকে শূন্য রানে ফেরানো নাভিন উল হকও ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

প্রথম ওভারে হেডকে ফেরানো নাভিন তৃতীয় ওভারে ফেরান অধিনায়ক মিচেল মার্শকে। এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে ডেভিড ওয়ার্নাকে আউট করেন মহম্মদ নবী। ৩২ রানে ৩ উইকেট হারানোর পর ৩৯ রানের জুটি গড়েন ম্যাক্সওয়েল ও স্টোয়ানিস। এরপরই গুলবদিন ম্যাচের ভাগ্য বদলে দেন। তাঁর বাউন্সারে ইনিংসের ১১তম ওভারে আউট হন স্টোয়ানিস। টিম ডেভিডও উইকেটে থিতু হতে পারেননি। তাঁকেও আউট করেছেন গুলবদিন। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ টানা ৮ ম্যাচ জেতার পর হার দেখল অস্ট্রেলিয়া।      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?
West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
FIFA World Cup 2026: মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা
মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা
Cristiano Ronaldo: 'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি

ভিডিও

Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী
Baruipur News:
Baruipur News: পুলিশ প্রশাসনের ওপর পুরো ভরসা আছে: নিহত নাবালিকার বাবা
Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget