এক্সপ্লোর

Danushka Gunathilaka: জামিন পেলেন না যৌন নিগ্রহে অভিযুক্ত গুনতিলকা, নির্বাসিত করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

T20 World Cup: সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করেছে দানুষ্কাকে।

মেলবোর্ন: তাঁর বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। শ্রীলঙ্কার ক্রিকেটার সেই দানুষ্কা গুনতিলকার (Danushka Gunathilaka) দুঃসময় কাটল না। সোমবার সিডনির আদালত তাঁর জামিন নাকচ করে দিয়েছে। আপাতত পুলিশের হেফাজতে এশিয়া কাপজয়ী দলের সদস্য।

সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করেছে দানুষ্কাকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা বলেছেন, 'আমরা ওর পাশে আছি অবশ্যই।' কিন্তু কীভাবে, তা ব্যাখ্যা করেননি তিনি। তারপরই রীতিমতো বিবৃতি জারি করে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয় দানুষ্কাকে।

দানুষ্কা বারবার বিতর্কে জড়িয়েছেন। এবারেরটা মিলিয়ে তিন-তিনবার তাঁকে নির্বাসিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তার মধ্যে দুবার নির্ধারিত সময়ের পূর্বেই তাঁর নির্বাসন তুলে নেওয়া হয়েছিল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, 'অভিযোগের ওপর ভিত্তি করে অস্ট্রেলিয়ার আদালতের রায়ের পর আমরাও ব্য়াপারটা তদন্ত করে দেখব। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে কাউকে রেয়াত করা হবে না। আমরা অস্ট্রেলিয়ার আদালতকে সব ধরনের সহযোগিতা করব'।

শ্রীলঙ্কার ব্যাটার গুনতিলকাকে সিডনি থেকেই গ্রেফতার করা হয়েছিল। এবারের টুর্নামেন্টে মাত্র ১টি ম্যাচই খেলেছেন তিনি। নামিবিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে খেলেছিলেন তিনি। কিন্তু এরপর হ্যামস্ট্রিংয়ের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। 

বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে শ্রীলঙ্কা দল দেশে ফিরে গেলেও, দানুষ্কা তাঁর কৃতকর্মের জন্য থেকে গিয়েছেন অস্ট্রেলিয়াতেই। সোমবার সিডনির আদলতে দানুষ্কা ভিডিয়ো মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিয়েছিলেন। কিন্তু তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এগজিকিউটিভ কমিটি বিবৃতি দিয়ে জানিয়েছে, 'শ্রীলঙ্কা ক্রিকেট সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় দলের খেলোয়াড় দানুষ্কা গুনতিলকাকে অবিলম্বে সবরকমের ক্রিকেট থেকে নির্বাসিত করা হল। কোনও দল নির্বাচনেই ওর কথা ভাবা হবে না। অস্ট্রেলিয়ায় এক মহিলাকে ধর্ষণের দায়ে গ্রেফতার হয়েছে। অস্ট্রেলিয়ার আদালতে এই বিষয়টি মেটার পর, শ্রীলঙ্কা ক্রিকেট তদন্ত করে দেখবে পুরো ঘটনার। দোষ প্রমাণিত হলে তাঁকে শাস্তি দেওয়া হবে। এরকম ঘটনার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। অস্ট্রেলিয়ার আইন ও বিচার ব্যবস্থাকে সাহায্য করবে শ্রীলঙ্কা ক্রিকেট। যাতে নিরপেক্ষ তদন্ত হয়।'

 

সূত্রের খবর, ৩১ বছরের ক্রিকেটার ২৯ বছরের এক মহিলাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত। ইচ্ছার বিরুদ্ধে ওই মহিলার সঙ্গে দানুষ্কা চারবার যৌনসঙ্গম করেছেন বলেই জানা গিয়েছে। টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার ১৫ সদস্যের স্কোয়াডে ছিলেন দানুষ্কা। তিনি নামিবিয়ার বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচও খেলেন। কিন্তু চোটের জন্য বাকি বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি।

আরও পড়ুন: প্রথমবার আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ বিরাট কোহলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget