এক্সপ্লোর

Danushka Gunathilaka: যৌন হেনস্থার সময় শ্বাসরোধ করার চেষ্টা করেছিলেন! আরও বিপাকে শ্রীলঙ্কার ক্রিকেটার

T20 World Cup: যে মহিলা দানুষ্কার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন, তাঁর একটি বয়ান পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই মহিলা অভিযোগ করেছেন, যৌন হেনস্থার সময় তাঁকে বারবার শ্বাসরোধ করা হচ্ছিল।

সিডনি: তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন। মামলা চলছে। তবে শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুণতিলকা (Danushka Gunathilaka) আরও বিপাকে। কারণ, যে মহিলা তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন, তাঁর একটি বয়ান পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই মহিলা অভিযোগ করেছেন, যৌন হেনস্থার সময় তাঁকে বারবার শ্বাসরোধ করা হচ্ছিল। এমনকী, তিনি প্রাণ সংশয়ে ভুগছিলেন বলে পুলিশকে দেওয়া বয়ানে জানিয়েছেন ওই মহিলা।

ঘটনার পরের দিন তাঁর মস্তিষ্কে কোনও ক্ষতি হয়েছে কি না, তা জানার জন্য ওই মহিলার সিটি স্ক্যান করা হয়েছিল বলেও জানা গিয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ সূত্রে খবর, বিকৃত যৌনতার শিকার হয়েছিলেন বলে ওই মহিলা অভিযোগ করেছেন।

ঘটনার পরের দিন মনস্তত্ত্ববিদের কাছে যেতে হয়েছিল অভিযোগকারীকে। জানা গিয়েছে, তাঁর কান্না নাকি থামছিলই না, এতটাই ভীত সন্ত্রস্ত হয়েছিলেন। বারবার শ্বাসরোধ করার চেষ্টা হওয়ায় তাঁর মস্তিষ্কে ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেছিলেন চিকিৎসকেরা।

যদিও গুণতিলকার আইনজীবী গোটা ঘটনা এখনও অস্বীকার করেছেন। জানিয়েছেন, তাঁর মক্কেল নির্দোষ। সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করেছে দানুষ্কাকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা বলেছেন, 'আমরা ওর পাশে আছি অবশ্যই।' কিন্তু কীভাবে, তা ব্যাখ্যা করেননি তিনি। তারপরই রীতিমতো বিবৃতি জারি করে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয় দানুষ্কাকে।   

দানুষ্কা বারবার বিতর্কে জড়িয়েছেন। এবারেরটা মিলিয়ে তিন-তিনবার তাঁকে নির্বাসিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তার মধ্যে দুবার নির্ধারিত সময়ের পূর্বেই তাঁর নির্বাসন তুলে নেওয়া হয়েছিল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, 'অভিযোগের ওপর ভিত্তি করে অস্ট্রেলিয়ার আদালতের রায়ের পর আমরাও ব্য়াপারটা তদন্ত করে দেখব। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে কাউকে রেয়াত করা হবে না। আমরা অস্ট্রেলিয়ার আদালতকে সব ধরনের সহযোগিতা করব'।

শ্রীলঙ্কার ব্যাটার গুনতিলকাকে সিডনি থেকেই গ্রেফতার করা হয়েছিল। এবারের টুর্নামেন্টে মাত্র ১টি ম্যাচই খেলেছেন তিনি। নামিবিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে খেলেছিলেন তিনি। কিন্তু এরপর হ্যামস্ট্রিংয়ের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। 

আরও পড়ুন: চাপ বাড়তে পারে পাকিস্তানের, ফাইনালে ফিট হয়ে মাঠে নামতে পারেন ২ ইংরেজ তারকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget