এক্সপ্লোর

2024 T20 World Cup Final : টি২০ বিশ্বকাপের ফাইনাল দ্বৈরথে ভারত-দক্ষিণ আফ্রিকা, সম্ভাব্য লড়াই কাদের মধ্যে ?

South Africa vs India Final : জোহানেসবার্গে সেই ২০০৭ সালের পর আর ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বকাপ তুলতে পারেনি টিম ইন্ডিয়া।

বার্বাডোজ : আজ টি২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বহু প্রতীক্ষিত এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে বার্বাডোজ ব্রিজটাউনের কেনসিংটন ওভালে। ভারতীয় সময় রাত ৮টা মুখোমুখি হবে গোটা টুর্নামেন্টে অপরাজিত এই দুই দল। জোহানেসবার্গে সেই ২০০৭ সালের পর আর ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বকাপ তুলতে পারেনি টিম ইন্ডিয়া। সেই খরা কি এবার কাটবে ? নাকি দক্ষিণ আফ্রিকার প্রথম বিশ্বকাপ জয়ের মঞ্চ হবে এটা, তা নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের কাটাছেঁড়ার মধ্যেই চর্চায় উঠে আসছে দুই দলের একাধিক তারকা প্লেয়ারের সম্ভাব্য দ্বৈরথের বিষয়টি।

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথে নজরে কোন কোন প্লেয়ারের সম্ভাব্য লড়াই ?

১. বিরাট কোহলি বনাম কাগিসো রাবাডা-

টি২০ বিশ্বকাপে সবথেকে বেশি রান রয়েছে বিরাট কোহলির। ৩৪ ম্যাচে ১২১৬ রান। যদিও চলতি টুর্নামেন্টে নিজেকে মেলে ধরতে পারেনি ভারতের তারকা ব্যাটার। এই পরিস্থিতিতে ফাইনালে তাঁর ব্যাটে ঝড় ওঠে কি না সেটাই দেখার। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার ডান হাতি পেসার তথা অন্যতম নির্ভরযোগ্য বোলার কাগিসো রাবাডা চলতি বিশ্বকাপে ৮ ম্যাচে ১২ উইকেট নিয়ে নজর কেড়েছেন। এই দুই তারকার লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

২. রোহিত শর্মা বনাম কেশব মহারাজ-

চলতি টি২০ বিশ্বকাপে সামনে থেকে ভারতীয় ব্য়াটিং অর্ডারকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। সাত ম্যাচে ২৪৮ রান রয়েছে তাঁর সংগ্রহে। ৩টি অর্ধ শতরান। সর্বোচ্চ রান ৯২। অন্যদিকে, ভাল খেলছেন দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি ধীর গতির অর্থডক্স বোলার কেশব মহারাজ। সাত ম্যাচে ৯টি উইকেট তুলে নিয়েছেন তিনি। কেনসিংটন ওভালে স্পিন-বান্ধব ম্যাচে ভারতীয় অধিনায়কের ওপর তিনি চাপ বাড়াতে পারেন কি না সেটাই দেখার।

৩. কুইন্টন ডি কক বনাম অর্শদীপ সিং-

এই টুর্নামেন্টে একমাত্র দক্ষিণ আফ্রিকান ব্যাটার যিনি ২০০ রান পার করতে পেরেছেন, তিনি হলেন কুইন্টন ডি কক। ৮ ইনিংসে ২০৪ রান করেছেন তিনি। অন্যদিকে, ভারতের ইয়ং পেসার অর্শদীপ সিং ৭ ম্যাচে ১৫ উইকেট নিয়ে নজর কেড়েছেন। তাঁর সেরা স্পেলটা ছিল আমেরিকার বিরুদ্ধে। ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে কক-কে ২ বার আউট করেছেন অর্শদীপ। তাই এই দুইয়ের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

৪. ডেভিড মিলার বনাম হার্দিক পাণ্ড্য-

চলতি টুর্নামেন্টে ৭ ম্যাচে ১৪৮ রান করেছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। প্রোটিয়াদের মিডল অর্ডারের অন্যতম ভরসা তিনি। অন্যদিকে, নিজের অল-রাউন্ড পারফরম্যান্সে সাফল্য এনে দিচ্ছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক্য পাণ্ড্য। টি২০-তে ৬টি ম্যাচের মধ্যে ৩ বার মিলারের উইকেট তুলে নিয়েছেন পাণ্ড্য। মিলার করতে পেরেছেন ২৭ বলে ৩১ রান। কাজেই, তাঁদের লড়াইও হবে দেখার মতো।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget