এক্সপ্লোর

T20 World Cup: কাল সামনে দুর্বল প্রতিপক্ষ, কাউকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন না রোহিতরা

Indian Cricket Team: কোনও ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন না রোহিত শর্মারা। যা সাফ জানিয়ে দিলেন দলের বোলিং কোচ পারস মামব্রে।

সিডনি: প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অভিযান শুরু করেছে ভারত। কাল, বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে সামনে নেদারল্যান্ডস (Ind vs Netherlands)। প্রতিপক্ষ হিসাবে যাদের দুর্বল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেরা একাদশকেই মাঠে নামাতে চায় ভারত। কোনও ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন না রোহিত শর্মারা। যা সাফ জানিয়ে দিলেন দলের বোলিং কোচ পারস মামব্রে।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে পারসকে প্রশ্ন করা হয়েছিল, ডাচদের বিরুদ্ধে কি হার্দিক পাণ্ড্যকে বিশ্রাম দেওয়া হবে? পারস বলেছেন, 'হার্দিক সব ম্যাচে খেলতে চায়। সেটাই গুরুত্বপূর্ণ। আর আমরা কাকে বিশ্রাম দেব সেসব নিয়ে ভাবছি না। কোনও ক্রিকেটারকে নিয়েই এরকম কোনও ভাবনা নেই। হার্দিক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমাদের দলে দারুণ ভারসাম্য যোগ করে ও। বল ও ব্যাট, দুটোই করছে। তাছাড়া মাঠে ওর মনোভাবও দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছে। হ্যাঁ এটা ঠিকই যে বিরাট ম্যাচটা শেষ করেছিল। তবে এটা অনস্বীকার্য যে, ম্যাচটাকে যত টেনে নেওয়া যাবে প্রতিপক্ষ চাপে থাকবে। আর তার জন্য প্রয়োজন অভিজ্ঞতা। তাই বিরাটের সাফল্যের নেপথ্যে হার্দিকেরও কৃতিত্ব প্রাপ্য়। আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। বিশ্রাম দেওয়া নিয়ে আমাদের মধ্যে কোনও আলোচনাই হয়নি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

হার্দিক থাকায় কি একজন অতিরিক্ত ব্যাটার খেলানোর সুযোগ বাড়ছে? ভারতের বোলিং কোচ বলছেন, 'সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে কোন পরিস্থিতিতে আমরা খেলছি তার ওপর। এটা সত্যিই ভাল যে, চার ওভার বোলিং করার বিকল্প দিচ্ছে হার্দিক। আর সেটাই আমরা চাই। ও দলে দারুণ ভারসাম্য নিয়ে আসে। আমাদের জন্য ও ভীষণ কার্যকরী। ও উইকেট তুলছে আর সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তবু বলব, একজন অতিরিক্ত ব্যাটার খেলানো হবে কি না বা অন্য কম্বিনেশন খেলিয়ে দেখা হবে কি না, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে পরিস্থিতির ওপর।'

আরও পড়ুন: ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বড়সড় অঘটন আইরিশদের

সেরা শিরোনাম

AUS vs BAN: প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget