এক্সপ্লোর

T20 World Cup: ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বড়সড় অঘটন আইরিশদের

England vs Ireland: টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে তাদের। অথচ বিশ্বকাপের শুরুতেই বিরাট ধাক্কা খেল ইংল্যান্ড।

মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে তাদের। অথচ বিশ্বকাপের শুরুতেই বিরাট ধাক্কা খেল ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তাদের ৫ রানে হারিয়ে দিল আয়ার্ল্যান্ড (England vs Ireland)।

১১ বছর আগেও এভাবেই ক্রিকেটের বাইশ গজে ইংল্যান্ডকে ধাক্কা দিয়েছিল আয়ার্ল্যান্ড। সেবার ভারতের মাটিতে আয়োজিত হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তুলেছিল ৩২৮। সেই পাহাড়প্রমাণ রান তাড়া করে ম্যাচ জিতেছিল আয়ার্ল্যান্ড। যে জয় আইরিশ ক্রিকেটের অন্যতম সেরা সাফল্য হয়ে রয়েছে।

বুধবার মেলবোর্নে সেই স্মৃতি ফেরালেন অ্যান্ডি বলবার্নি, পল স্টার্লিংরা। জস বাটলারদের ৫ রানে হারিয়ে দিল আয়ার্ল্যান্ড। বৃষ্টির আশঙ্কা ছিলই। যে কারণে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। যাতে লক্ষ্য বুঝে তারপর ডাকওয়ার্থ লুইস নিয়মের অঙ্ক কষে রান তাড়া করা যায়। কিন্তু তাতেই কপাল পুড়ল ইংরেজদের।

প্রথমে ব্যাট করে আয়ার্ল্যান্ড ১৫৭ রানে অল আউট হয়ে যায়। আইরিশদের ইনিংসের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। পল স্টার্লিং ৮ বলে ১৪ রান করে ফিরলেও, ইনিংসের হাল ধরে নেন বলবার্নি। তাঁকে যোগ্য সঙ্গত করেন লোরকান টাকার। দ্বিতীয় উইকেটে দুজনে ৫৭ বলে ৮২ রান যোগ করেন। লিয়াম লিভিংস্টোনের বলে অ্যালেক্স হেলসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪৭ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলে যান বলবার্নি। ২৭ বলে ৩৪ রান করে ফেরেন টাকার। ১২ ওভারে বোর্ডে ১০৩ রান তুলে ফেলে আয়ার্ল্যান্ড।

যদিও এর পরেই প্রত্যাঘাত করেন ইংরেজ বোলাররা। টাকার রান আউট হয়ে যান। মার্ক উড পরপর ফিরিয়ে দেন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্পহারকে। চার বল বাকি থাকতেই ১৫৭ রানে অল আউট হয়ে যায় আয়ার্ল্যান্ড। ইংরেজ বোলারদের মধ্যে লিভিংস্টোন ১৭ রানে তিনটি ও মার্ক উড ৩৪ রানে তিনটি উইকেট নেন। ২ উইকেট স্যাম কারানের।

রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিরে যান বাটলার। কোনও রান না করে। ৭ রান করে ইনিংসের তৃতীয় ওভারে ফেরেন অপর ওপেনার হেলস। দুবারই ঘাতক জশ লিটল। এরপর ডাউইড মালান ইনিংসের হাল ধরার চেষ্টা করেন। ৩৭ বলে ৩৫ রান করেন তিনি। কিন্তু পরপর ফিরে যান বেন স্টোকস (৬ রান) ও হ্যারি ব্রুক (১৮ রান)। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং শুরু করেন মঈন আলি। যিনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে একাধিক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। কিন্তু মেলবোর্নে ১২ বলে ২৪ রানে তিনি অপরাজিত থাকাকালীন বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ইংল্যান্ডের স্কোর তখন ১৪.৩ ওভারে ১০৫/৫। ডাকওয়ার্থ লুইস নিয়মে দেখা যায়, প্রয়োজনীয় স্কোরের চেয়ে ৫ রান পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। তাই আয়ার্ল্যান্ডকে ৫ রানে জয়ী ঘোষণা করা হয়।

সেরা শিরোনাম

England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget