এক্সপ্লোর

T20 World Cup: মুজিব-রশিদের ঘূর্ণিঝড়ে উড়ে গেল স্কটল্য়ান্ড, বড় জয় আফগানদের

T20 World Cup: সুপার ১২ তে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল আফগানিস্তান। আর প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় মহম্মদ নবিদের।

শারজা: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বিশাল জয় ছিনিয়ে নিল আফগানিস্তান। সুপার ১২ তে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল আফগানিস্তান। আর প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় মহম্মদ নবিদের। বল হাতে ৫ উইকেট তুললেন মুজিব উর রহমন। ৪ উইকেট নিলেন রশিদ খান।

স্কটল্য়ান্ড বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের মূলপর্বে ওঠার প্রথম ম্য়াচে জয় পেয়েছিল দুর্দান্তভাবে। মনে করা হয়েছিল যে এবার বিশ্বকাপেও চমক দেবে তারা। কিন্তু আফগানদের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়়ল স্কটল্যান্ড। টস জিতে সোমবার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক মহম্মদ নবি। ওপেনিংয়ে নেমে হজরতউল্লাহ জাজাই ও মহম্মদ শেহজাদ মিলে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্য়াটিং শুরু করেন। ২টো বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্য়ে ১৫ বলে ২২ রান করে শেহজাদ ফিরে যান। জাজাইও ৩০ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। রহমানউল্লাহ গুরবাজ ও নজিবুল্লাহ জাদরান মিলে মিডল অর্ডারে ঝড়ের গতিতে রান তোলা শুরু করেন। ৩৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেন নাজিবুল্লাহ। তিনি ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। অন্যদিকে গুরবাজ অর্ধশতরান মিস করলেও ৩৭ বলে ৪৬ রান করেন ৪টি ছক্কা ও ১টি বাউন্ডারির সাহায্যে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১৯০ রান তুলে নেয় আফগানিস্তান। 

জবাবে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। বল হাতে ভেলকি দেখানো শুরু করেন ২ আফগান স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খান। জুটিতেই ভেঙে দেন স্কটল্যান্ডের ব্যাটিং লাইন আপ। মুজিব ৫ উইকেট একাই তুলে নেন। অন্যদিকে রশিদ ৪ উইকেট নেন। শেষ পর্যন্ত ১০.২ ওভারে মাত্র ৬০ রানেই অল আউট হয়ে যায় স্কটল্যান্ড। ভারত পাকিস্তানের বিরুদ্ধে হেরে যেখানে গ্রুপের ৫ নম্বরে। সেখানে আফগানিস্তান এত বড় ব্যবধানে জিতে নেট রান রেট অনেকটাই এগিয়ে গ্রুপ পর্বে শীর্ষে চলে গেল আফগানরা। 

 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget