পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের শ্রদ্ধা জানাতে বিশেষ সেনা-টুপি পরলেন কোহলিরা, ম্যাচ-ফি দান করবেন সামরিক তহবিলে

রাঁচি: পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের শ্রদ্ধা জানাতে শুক্রবার রাঁচিতে বিসিসিআই লোগো লাগানো সেনা-টুপি পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে মাঠে নামল বিরাট কোহলি অ্যান্ড কোং। শুধু তাই নয়, জানা গিয়েছে, এদিনের প্রাপ্ত ম্যাচ ফি-র পুরোটাই ন্যাশনাল ডিফেন্স ফান্ড বা জাতীয় প্রতিরক্ষা তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। প্রসঙ্গত, প্রথম একাদশে স্থান পাওয়া ক্রিকেটার ম্যাচ ফি হিসেবে ৮ লক্ষ টাকা পান। রিজার্ভ ক্রিকেটাররা পান ৪ লক্ষ টাকা।
এদিন, সেনা-টুপি পরে টস করতে মাঠে আসেন কোহলি। সেই সময় তিনি বলেন, এটা বিশেষ টুপি। সামরিক বাহিনীকে শ্রদ্ধা জানাতেই এই টুপি পরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা, আজকের ম্যাচ-ফির পুরোটাই ন্যাশনাল ডিফেন্স ফান্ড-এ দান করব। আমি সকল দেশবাসীকে অনুরোধ করছি, তাঁরাও যেন সামরিক বাহিনীর তহবিলে দান করে নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ান। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, যিনি টেরিটোরিয়াল আর্মিতে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলের পদমর্যাদা পেয়েছেন, সকল সতীর্থদের হাতে ওই বিশেষ ক্যাপ তুলে দেন। সেই ভিডিও টুইটারে পোস্ট করে ভারতীয় বোর্ড।To pay homage to the martyrs of Pulwama Terror Attack, the players will donate today's match fee to the National Defence Fund #JaiHind pic.twitter.com/vM9U16M8DQ
— BCCI (@BCCI) March 8, 2019
এর আগে, আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে সেই সংক্রান্ত পুরো বরাদ্দ অর্থ নিহত জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় বোর্ড। গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়তে আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা। ওই হামলায় নিহত হন ৪০ জন জওয়ান।#TeamIndia will be sporting camouflage caps today as mark of tribute to the loss of lives in Pulwama terror attack and the armed forces
And to encourage countrymen to donate to the National Defence Fund for taking care of the education of the dependents of the martyrs #JaiHind pic.twitter.com/fvFxHG20vi — BCCI (@BCCI) March 8, 2019
A look at the comm box as they sport the camouflage caps#TeamIndia #JaiHind ???????????????? pic.twitter.com/saSmfnVJeC
— BCCI (@BCCI) March 8, 2019





















