এক্সপ্লোর

Indian Cricket Team: দল নতুন, লক্ষ্য সেই একই, টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পাড়ি টিম ইন্ডিয়ার

IND vs SL: নতুন কোচ হিসেবে যুক্ত হয়েছেন গৌতম গম্ভীর। এদিনই সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে নিজের ও দলের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার করে দেন ২ বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ওপেনার। 

মুম্বই: শ্রীলঙ্কা (India vs Srilanka) সফরের উদ্দেশে রওনা দিল ভারতীয় দল (Indian Cricket Team)। দ্বীপরাষ্ট্রে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ২৭ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্য়াচ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজার মত তারকারা টি-টোয়েন্টি ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্বকাপ জয়ের পরই। তাই একেবারে নতুন দল, নতুন মুখ নিয়ে লঙ্কা সফরে পাড়ি দিল টিম ইন্ডিয়া। সঙ্গে নতুন কোচ হিসেবে যুক্ত হয়েছেন গৌতম গম্ভীর। এদিনই সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে নিজের ও দলের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার করে দেন ২ বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ওপেনার। 

এদিন গম্ভীরের সাংবাদিক বৈঠকের পরই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেয় ভারতীয় ক্রিকেট দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। রোহিত পরবর্তী জামানায় সূর্যকেই টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ভাবছে বিসিসিআই। তাই এই সফর দিয়েই অধিনায়ক সূর্যর পাকাপাকি পথ চলা শুরু এমনটা বলাই যায়। তবে রোহিত শর্মাই থাকছেন ওয়ান ডে দলের অধিনায়ক হিসেবে। আগামী ২৭ জুলাই প্রথম টি-টোয়েন্টি। তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্য়াচই হবে পাল্লেকেলে স্টেডিয়ামে। বাকি দুটো টি-টোয়েনটি হবে ২৮ জুলাই ও ৩০ জুলাই। আপাতত তাই টি-টোয়েন্টি সিরিজের দলই শ্রীলঙ্কা উড়ে গেল। রোহিত, বিরাট যাঁরা ওয়ান ডে শিবিরে রয়েছে, তাঁরা পরে দ্বীপরাষ্ট্রে পাড়ি দেবেন।

এদিকে, ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার পর নিজের প্রথম সাংবাদিক বৈঠক করলেন গৌতম গম্ভীর। তিনি বলেন, 'আমি একটা ভীষণ ভীষণ সফল দলের দায়িত্ব নিচ্ছি। যারা টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রানার আপ। ওয়ান ডে বিশ্বকাপে রানার্স। এমন নয় যে, এই দল সফল নয়। আমার সঙ্গে বোর্ড সচিব জয় শাহর খুব ভাল সম্পর্ক আর আমরা চাই বিভিন্ন বিষয়ে জল্পনা সরিয়ে খুব ভাল কাজ হোক। এবং তার জন্য কয়েকটা ব্যাপার সংবাদমাধ্যমের কাছেও স্পষ্ট করে দেওয়া দরকার। গৌতম গম্ভীরের উন্নতি জরুরি নয়, বেশি গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেটের উন্নতি।'

কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের জুতোয় পা গলাতে হবে গম্ভীরকে। যে দ্রাবিড়ের প্রশিক্ষণে টি-২০ বিশ্বকাপ জিতেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। গম্ভীরও স্বীকার করে নিয়েছেন, 'বিরাট বড় দায়িত্ব নিতে হচ্ছে আমাকে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget