এক্সপ্লোর

Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?

Neeraj Chopra Match Time: ২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে চোটের জন্য খেলতে পারেননি নীরজ চোপড়া। এর আগে ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন।

গ্লাসগো: কমনওয়েলথ গেমসে(Commonwealth Games) এখনও পর্যন্ত ১২টি পদক জিতেছে ভারত। আরও বেশ কয়েকটি পদক ইতিমধ্য়েই নিশ্চিত করেছেন ভারতীয় প্রতিযোগীরা। তবে সবার নজর রয়েছে ভারতের তরুণ ট্র্যাক অ্য়ান্ড ফিল্ড তারকা নীরজ চোপড়ার দিকে। জ্যাভলিনে টোকিও অলিম্পিক্সে সোনা ও প্যারিস অলিম্পিক্স থেকে রুপো জেতার পর নীরজের ওপর আশা বেড়েছে। জনপ্রিয়তাতেও বিরাট, রোহিতদের টেক্কা দেন তিনই। এই পরিস্থিতিতে নীরজের ট্র্যাক অ্য়ান্ড ফিল্ড ইভেন্ট কখন, কোথায় দেখা যাবে, তা জানতে আগ্রহী সবাই। 

আগামী ৩০ জুলাই ট্র্যাক অ্য়ান্ড ফিল্ড ইভেন্ট রয়েছে কমনওয়েলথ গেমসে। প্রথমে হিট হবে। ভারতীয় সময় দুপুর ২.৫৫ থেকে শুরু হবে এই হিট পর্ব। সেখান থেকে প্রথম ১২ জন সরাসরি মেডেল ইভেন্টে নামার সুযোগ পাবেন।

আগামী ৩১ জুলাই এই ট্র্যাক অ্য়ান্ড ফিল্ডের জ্যাভলিনের মেডেল রাউন্ড। ভারতীয় সময়ে ১ আগস্ট রাত ১২.৪৫ এ মেডেল ইভেন্টটি অনুষ্ঠিত হবে। মোট ৬টি থ্রো হবে। এরপরই সোনা, রুপো ও ব্রোঞ্জ বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে চোটের জন্য খেলতে পারেননি নীরজ চোপড়া। এর আগে ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। কেরিয়ারের দ্বিতীয় কমনওয়লথ সোনা জয়ের লক্ষ্যে এবার ট্র্যাকে নামবেন নীরজ। তিনি ছাড়াও ভারতীয়দের মধ্য়ে নজর থাকবে রোহিত যাদব, যশবীর সিংহয়ের দিকেও। 

সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে নীরজের ইভেন্টটি। টিভির সামনে বসার সুযোগ না থাকলেও সোনি লিভ ওয়েবসাইটে দেখা যাবে খেলা।

এদিকে, গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন ভারতের গুলবীর সিং। ঐতিহাসিক মুহূর্ত উপহার দিলেন লং ডিসট্যান্স রানার গুলবীর সিং। মঙ্গলবার মধ্যরাতে স্কটসটাউন স্টেডিয়ামে ভারী বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে রুপো পেয়ে ইতিহাস গড়েছেন তিনি। কমনওয়েলথ গেমসের ইতিহাসে এই ইভেন্টে কোনও ভারতীয় পুরুষ অ্যাথলিট হিসেবে এটিই প্রথম পদক জয়। দীর্ঘ ২৫ ল্যাপের এই কঠিন প্রতিযোগিতায় গুলবীর সময় নেন ২৭ মিনিট ৪৯.৭৮ সেকেন্ড (২৭:৪৯.৮)। অস্ট্রেলিয়ার কাই রবিনসন (২৭:৪৮.৯৩) সোনা জিতেছেন। এবং আইল অব ম্যানের ডেভিড মুলার্কি ব্রোঞ্জ অর্জন করেছেন। ১৯৮৬ সালের পর এই প্রথমবার কমনওয়েলথ গেমসের এই ইভেন্টে সেরা তিনে কোনও আফ্রিকান অ্যাথলিট জায়গা পাননি। গুলবীরের এই সাফল্য ২০২২ সালে অবিনাশ সাবলের ঐতিহাসিক পদক জয়ের স্মৃতিকে ফিরিয়ে এনেছে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
Advertisement

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget