এক্সপ্লোর

India ODI Squad: বিশ্রাম বুমরাকে, সুযোগ পেলেন সূর্য, ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হল ভারতের ওয়ান ডে দল

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। দলে সুযোগ পেলেন কলকাতা নাইট রাইডার্সের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ান ডে দলেও রাখা হল সূর্যকুমার যাদবকে।

কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। দলে সুযোগ পেলেন কলকাতা নাইট রাইডার্সের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ান ডে দলেও রাখা হল সূর্যকুমার যাদবকে। বিজয় হাজারে ট্রফিতে ভাল পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে দলে নেওয়া হয়েছে ক্রুণাল পাণ্ড্যকে। তবে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। বিয়ের জন্য তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে বোর্ডের কাছে ছুটি নিয়েছিলেন। টি-টোয়েন্টি সিরিজে দলে নেই। ওয়ান ডে সিরিজেও তাঁকে রাখা হল না।

দলে বাংলার কেউ নেই। মহম্মদ শামিকে ওয়ান ডে-র দলে রাখা হয়নি। বিরাট কোহলির নেতৃত্বে বেছে নেওয়া হয়েছে ১৮ সদস্যের দল। দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। গত আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পর ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার সূর্যকুমার। এক সময় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন সূর্য। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দলে সুযোগ পেলেও ব্যাট করার সুযোগ হয়নি। তৃতীয় ম্যাচে সূর্যকুমারকে বাদ দিয়েই খেলানো হয় রোহিত শর্মাকে। যা নিয়ে বিতর্কও হয়। প্রশ্ন তোলা হয়, কীভাবে ব্যাট করার সুযোগ না পাওয়া সত্ত্বেও একজন ব্যাটসম্যানকে বাদ দিয়ে দেওয়া হয়। তবে সিরিজের চতুর্থ ম্যাচে দলে ফেরেন সূর্য। আর ফিরেই ৩৭ বলে ৫১ রান করে দলকে ম্যাচ জেতান। আমদাবাদে বৃহস্পতিবার ম্যাচের সেরাও হয়েছেন তিনি। এবার ভাল পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ তাঁকে ওয়ান ডে-র দলেও রাখা হয়েছে।

পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা প্রসিদ্ধ কৃষ্ণকে নেওয়া হয়েছে ওয়ান ডে দলে। কর্নাটকের পেসার ঘরোয়া ক্রিকেটেও নজর কেড়েছেন। দলে দুজন রয়েছেন উইকেটকিপার হিসাবে। ঋষভ পন্থ ও কে এল রাহুল।

পুরো দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধবন, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ক্রুণাল পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget