এক্সপ্লোর

IND vs ENG, 4th Test: চতুর্থ টেস্টের আগে ভারতীয় স্কোয়াডে প্রসিদ্ধ কৃষ্ণ

প্রেস বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, টিম ম্যানেজমেন্টের অনুরোধের ভিত্তিতে অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি চতুর্থ টেস্টের জন্য ভারতীয় স্কোয়াডে ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণকে যুক্ত করেছে।

নয়াদিল্লি: আগামীকাল ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের  চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত। ওভালে এই টেস্টের আগে ভারতীয় দলে ডাক পেলেন ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ। বুধবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এক প্রেস বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, টিম ম্যানেজমেন্টের অনুরোধের ভিত্তিতে অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি চতুর্থ টেস্টের জন্য ভারতীয় স্কোয়াডে ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণকে যুক্ত করেছে।

প্রসিদ্ধ কৃষ্ণ ভারতীয় স্কোয়াডের স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন। সিরিজের শুরু থেকে ভারতীয় দলের সঙ্গেই রয়েছেন এবং অনুশীলন করছেন। ২ সেপ্টেম্বর থেকে লন্ডনের ওভালে আগামী টেস্ট শুরু হচ্ছে।

কৃষ্ণর অন্তর্ভূক্তির ফলে ভারতীয় দলে ফাস্ট বোলারের সংখ্যা বেড়ে হচ্ছে সাত। ভারতীয় স্কোয়াডের  পেস বিভাগে ইতিমধ্যেই  রয়েছেন যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ। তাঁদের সঙ্গে এই তালিকায় যুক্ত হচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণও। 
হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ার পর ওভালে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে ভারতীয় দল। লিডসে ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ৭৬ রানে। প্রথম ইনিংসে ভারত মাত্র ৭৮ রানে অলআউট হয়ে গিয়েছেন। বিরাট কোহলি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। 
চলতি সিরিজে কোনও টেস্টেই খেলতে দেখা যায়নি ভারতের স্পিন আক্রমণের মূল স্তম্ভ রবিচন্দ্রন অশ্বিনকে। এখনও পর্যন্ত যে তিনটি টেস্ট খেলা হয়েছে, সেগুলিতে ভারতীয় দলে একমাত্র স্পিনার হিসেবে খেলেছেন রবীন্দ্র জাডেজা। 
উল্লেখ্য, অধিনায়ক বিরাট কোহলি প্রথম একাদশে চার বোলার নিয়ে নামতেই পছন্দ করেন। তাঁর এই পছন্দ অনুযায়ীই দলে অন্তর্ভূক্তি ঘটল প্রসিদ্ধ কৃষ্ণর। 

তৃতীয় টেস্টে হারের পর চতুর্থ টেস্টে দলে ভারতীয় দলে কিছু পরিবর্তন ঘটতে পারে। অভিষেক ঘটতে পারে প্রসিদ্ধ কৃষ্ণর। উইকেটের দুদিকেই সুইং করাতে সক্ষম প্রসিদ্ধ কৃষ্ণ ভারতের হয়ে এখনও পর্যন্ত তিনটি একদিনের ম্যাচে ছয় উইকেট নিয়েছেন। চলতি বছরেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটের অভিষেক ম্যাচে চার উইকেট নিয়েছিলেন তিনি। 

ভারতীয় স্কোয়াড- রোহিত শর্মা, কেএল রাহুল, ময়াঙ্ক অগ্রবাল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, মহমম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ইশ্বরন, পৃথ্বী শ, সূর্য কুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final: বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের
বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের
Argentina Football Team: ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
FIFA World Cup Final: ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর
ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর

ভিডিও

Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget