এক্সপ্লোর

টিম ম্যানেজমেন্ট ফিনিশারের দায়িত্ব দিয়েছে, জানালেন দীনেশ কার্তিক

অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন দীনেশ কার্তিক। ম্যাচের শেষে তিনি বলেছেন, ছয় নম্বরে ব্যাট করে তাঁকে ম্যাচ ফিনিশারের দায়িত্ব সঁপেছে টিম ম্যানেজমেন্ট। কার্তিক দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিরও ভূয়সী প্রশংসা করেছেন। এদিন পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে প্রথমে কোহলি পরে কার্তিকের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন মাহি। কার্তিক বলেছেন, ধোনি এখনও প্রয়োজন অনুযায়ী বিপক্ষ দলের ওপর চাপ তৈরি করতে পারেন। জয়ের জন্য ২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষলগ্নে কার্তিকের অপরাজিত ২৫ রানের ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পঞ্চম উইকেটে ধোনির সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে ৫৭ রান যোগ করেন কার্তিক। এরফলে ম্যাচ জিতে ভারত সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। কার্তিক বলেছেন, আমার মনে হয় ধোনি এই সিরিজে সুন্দর ব্যাটিং করছে। আজকের ইনিংসের মতো ইনিংস আগেও বহুবাল খেলেছে ধোনি। ওকে ব্যাট হাতে ম্যাচ শেষ করে আসতে দেখাটা দারুণ ব্যাপার। আমরা জানি, ও চাপ নেয় এবং পরে বিপক্ষকে চাপে ফেলে দেয়। এটাই ওর সবচেয়ে বড় বৈশিষ্ট্য।আজ সবাই এর একটা সঠিক উদাহরণ দেখেছে। সিডনিতে প্রথম একদিনের ম্যাচে ধোনির ইনিংস সমালোচনার মুখে পড়েছিল। কিন্তু আজ অ্যাডিলেডে ৫৪ বলে ৫৫ রানের অপরাজিত  ইনিংস খেলে সমালোচকদের জবাব দিলেন তিনি। ফিনিশার হিসেবে তাঁর ভূমিকা সম্পর্কে প্রশ্নের উত্তরে কার্তিক বলেছেন, আমি এ ব্যাপারে অনুশীলন করেছি। এ ব্যাপারে কাজ করছি।এটা একটা গুরুত্বপূর্ণ কৌশল। এটা এমন একটা কৌশল যেখানে মানসিক দিক থেকে শান্ত ও সংযত থাকতে হয়। অভিজ্ঞতা এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। খেলায় সম্ভবত এটাই সবচেয়ে কঠিন কৌশল। ম্যাচ ফিনিশ করে দলকে জেতানোর অনুভূতিটা অসাধারণ। কার্তিক বলেছেন, টিম ম্যানেজমেন্ট তাঁকে তাঁর এই ভূমিকার ব্যাপারে বলেছে এবং এক্ষেত্রে নিজের সেরাটা দিতে হবে। টিম ম্যানেজমেন্ট তাঁর পাশে রয়েছে। তাঁকে বলা হয়েছে যে, তিনি ওই নম্বরেই ব্যাট করবেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sunrisers Leeds: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়ায় বিদ্রুপের ঝড়, বন্ধ সানরাইজার্সের সোশ্যাল অ্যাকাউন্ট
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়ায় বিদ্রুপের ঝড়, বন্ধ সানরাইজার্সের সোশ্যাল অ্যাকাউন্ট
Gautam Gambhir: বিশ্বকাপজয়ীর কটাক্ষ উড়িয়ে ফের ধর্মস্থানে গম্ভীর, গুরুদ্বারে গিয়ে প্রার্থনা
বিশ্বকাপজয়ীর কটাক্ষ উড়িয়ে ফের ধর্মস্থানে গম্ভীর, গুরুদ্বারে গিয়ে প্রার্থনা
IPL Ticket: কবে থেকে শুরু আইপিএলের টিকিট বিক্রি? কোথায় পাওয়া যাবে? দাম কত হতে পারে?
কবে থেকে শুরু আইপিএলের টিকিট বিক্রি? কোথায় পাওয়া যাবে? দাম কত হতে পারে?
Ravinder Singh Death: মাত্র ২৬ বছর বয়সে সব শেষ! ফুটবলারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল
মাত্র ২৬ বছর বয়সে সব শেষ! ফুটবলারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
Embed widget