এক্সপ্লোর

পূজারা ‘নীরব যোদ্ধা’, উমেশকে নিয়ে উচ্ছ্বসিত সচিন

মুম্বই: অধিনায়ক বিরাট কোহলির পাশাপাশি, কে এল রাহুল, আজিঙ্কা রাহানের মতো স্ট্রোকপ্লেয়ারদের মধ্যে কিছুটা অন্য ধরনের ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। শান্ত, ধীরস্থির পূজারা চুপচাপ নিজের কাজটা করে যান। লম্বা লম্বা ইনিংস খেলেন। এই স্বভাবের জন্যই পূজারাকে ‘নীরব যোদ্ধা’ বলে অভিহিত করেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে চেতেশ্বর পূজারার চমকপ্রদ পারফরম্যান্স ক্রিকেট অনুরাগীদের নজর কেড়েছে। শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই নয়, চলতি মরশুমে গুজরাতের এই ব্যাটসম্যান দলের সাফল্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে শেষ টেস্টে পূজারা কোনও একটি টেস্ট মরশুমে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে গৌতম গম্ভীরকে টপকে সর্বাধিক রান সংগ্রহের নজির গড়েছেন। এই পূজারার প্রশংসায় পঞ্চমুখ সচিন। তিনি বলেছেন, ‘ও নীরব যোদ্ধা, ওর টেম্পারমেন্ট অসাধারণ।একইসঙ্গে ওর নিষ্ঠা, শৃঙ্খলা এবং লক্ষ্যের প্রতি অবিচল থাকার মানসিকতা রয়েছে। ওকে আমি খুব কাছ থেকে দেখেছি। আমি বুঝেছি, ও আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে এসেছে’। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাঁচি টেস্টে পূজারার ২০২ রানের ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড ভেঙে দিয়েছে। এই টেস্টের আগে বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে পূজারার ৯২ রান দলের জয়ের ভিত গড়ে দিয়েছিল। পূজারার পাশাপাশি সচিন উচ্ছ্বসিত ভারতীয় দলের পেসার উমেশ যাদবকে নিয়েও। ঘরের মাঠে লম্বা একটা টেস্ট মরশুমে যেভাবে ধারাবাহিকভাবে উমেশ অসাধারণ বোলিং করে গিয়েছেন তার প্রশংসা করেছেন সচিন। তিনি বলেছেন, ‘উমেশ টানা ১৩ টা টেস্ট খেলেছে। আমাদের সময়ও কোনও পেসার টানা এতগুলি টেস্ট খেলেছিল কিনা, মনে করতে পারছি না। এর থেকেই পরিষ্কার, ও ফিট থাকতে কতটা পরিশ্রম করেছে’। সচিন বলেছেন, ‘যতদিন যাচ্ছে উমেশ তত উন্নতি করছে’। ধর্মশালা টেস্টের শেষ ইনিংসে উমেশ মরশুমের সেরা স্পেলটা করেছেন বলে মন্তব্য করেছেন সচিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ১৭ টি উইকেট নিয়েছেন উমেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে
বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে
FIFA World Cup 2026: ম্যাচ ছাড়ার তত্ত্ব মানতে নারাজ, স্পেনই যোগ্য দল হিসাবে বিশ্বকাপ জিতেছে, দাবি পারেদেসের
ম্যাচ ছাড়ার তত্ত্ব মানতে নারাজ, স্পেনই যোগ্য দল হিসাবে বিশ্বকাপ জিতেছে, দাবি পারেদেসের
Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget