এক্সপ্লোর

রাহুল তেওয়াটিয়াকে সুযোগ দেওয়া হলে করোনার ভ্যাকসিনও আবিষ্কার করতে পারে, ট্যুইট সহবাগের

গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-রাজস্থান রয়্যালস ম্যাচের পর এমনই ট্যুইট করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ।

দুবাই:  ‘রাহুল তেওয়াটিয়া যা খুশি করতে পারে। ও বর্তমান সময়টা যেভাবে উপভোগ করছে, তাতে ওকে সুযোগ দেওয়া হলে করোনা ভাইরাসের ভ্যাকসিনও হয়তো আবিষ্কার করে ফেলবে। ওর জন্য কী মরসুম  যাচ্ছে!’ গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-রাজস্থান রয়্যালস ম্যাচের পর এমনই ট্যুইট করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ। ডিপ মিড উইকেটে যেভাবে অসাধারণ ক্যাচ নিয়ে আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে আউট করেন তেওয়াটিয়া, সেটা দেখেই তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেন সহবাগ। গতকাল আরসিবি-র ইনিংসের ১৪-তম ওভারে এই ক্যাচ নেন তেওয়াটিয়া। অফস্টাম্পে লেংথ ডেলিভারি করেন কার্তিক ত্যাগী। সেই বলে ছক্কা মারার চেষ্টা করেন বিরাট। তেওয়াটিয়া শরীরের ভারসাম্য ঠিক রাখতে না পেরে বলটি প্রথমে শূন্যে ছুঁড়ে দেন। তারপর লাফিয়ে উঠে ক্যাচ নেন। চলতি আইপিএল-এ ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন তেওয়াটিয়া। গতকালও তিনি ১১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন এবং আরসিবি-র তরুণ বাঁ হাতি ওপেনার দেবদত্ত পাড়িক্কলের উইকেট নেন। তবে রাজস্থান এই ম্যাচে জয় পায়নি। ২২ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে ব্যাঙ্গালোরকে জেতান এবি ডিভিলিয়ার্স।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget