এক্সপ্লোর

Thailand Open Update:নতুন করোনা রিপোর্ট নেগেটিভ সাইনার, খেলবেন তাইল্যান্ড ওপেনে

ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল তাইল্যান্ড ওপেনে খেলবেন। সাইনা ও এইচএস প্রণয়ের কোভিড-১৯ –এর নয়া পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আসলে প্রথমে সাইনার করোনা পরীক্ষার যে রিপোর্ট আসে, তা পজিটিভ এসেছিল। এরপর জানানো হয়েছিল যে, তিনি তাইল্যান্ড ওপেনে অংশ নিতে পারবেন না। যদিও এখন টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি মিলেছে।

ব্যাঙ্কক: ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল তাইল্যান্ড ওপেনে খেলবেন। সাইনা ও এইচএস প্রণয়ের কোভিড-১৯ –এর নয়া পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আসলে প্রথমে সাইনার করোনা পরীক্ষার যে রিপোর্ট আসে, তা পজিটিভ এসেছিল। এরপর জানানো হয়েছিল যে, তিনি তাইল্যান্ড ওপেনে অংশ নিতে পারবেন না। যদিও এখন টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি মিলেছে। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লুএফ) ও ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (বিএআই) এই খবর নিশ্চিত করেছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। করোনাভাইরাস আক্রান্ত ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। করোনা অতিমারীর কারণে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠান বন্ধ ছিল। ধীরে ধীরে বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট শুরু হয়েছে। এরইমধ্যে সাইনার ইয়োনেক্স থাইল্যান্ড ওপেন সুপার ১০০০ টুর্নামেন্টে অংশগ্রহণের কথা । তার আগে আচমকা করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসার খবরে তাঁর টুর্নামেন্টে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। অবশেষে স্বস্তির খবর, রিপোর্ট নেগেটিভ আসায় খেলতে পারবেন তিনি। এর আগে ২০১২-র লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী বিডব্লুএফ কর্তৃক কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী জারি বিভিন্ন নিষেধাজ্ঞা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে কয়েকটি ট্যুইট করেছিলেন। সাইনা ট্যুইট করেছিলেন, পরীক্ষায় সবার ফলাফলই নেগেটিভ আসার পরও প্রশিক্ষক ও ফিজিও আমাদের আমাদের সঙ্গে দেখা করতে পারবেন না? চার সপ্তাহ নিজেকে ফিট রাখব কীভাবে। আমরা সুপরিস্থিতিতে টুর্নামেন্ট খেলতে চাই। দয়া করে এর সমাধান বের করুন। ভারতের পুরো দল বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের দুটি সুপার ১০০০ প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ডের রাজধানীতে রয়েছে। সাইনা আর একটি ট্যুইটে লেখেন, আমাদের ওয়ার্মআপ/ কুলডাউন/স্ট্রেচিং-এর জন্য সময় দেওয়া হচ্ছে না। আমরা এখানে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতার কথা বলছি। সাইনা আরও বলেন, আমরা ফিজিও ও ট্রেনারকে নিয়ে আসতে বেশ অর্থব্যয় করেছি। ওঁরা যদি আমাদের সাহায্য না করতে পারেন, তাহলে সে কথা আমাদের আগে থেকে কেন বলা হল না? উল্লেখ্য, এইচ এস প্রণয়, পারুপল্লি কাশ্যপ, সমীর বর্মা, ধ্রুব কপিলা, মনু অত্রি টুর্নামেন্টে অংশ নিতে ব্যঙ্ককে পৌঁছন। পারুপল্লি কাশ্যপ স্ত্রী সাইনার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখেছিলেন, দীর্ঘ অপেক্ষার পর আমরা থাইল্যান্ডে কোর্টে ফিরতে চলেছি। মাঠে নামতে মুখিয়ে রয়েছি। উল্লেখ্য, টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করার জন্য সাইনার কাছে মার্চ পর্যন্ত সময় রয়েছে। এরমধ্যে সাইনা এই বিষয় নিয়ে চিন্তিত ছিলেন যে, উপযুক্ত প্রশিক্ষণের অভাব তাঁর পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলতে পারে। বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় বিডব্লুএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু এতে কোনও ফল মেলেনি। তিনি বলেন, পুরো দলের অনুশীলনের জন্য মাত্র এক ঘন্টা সময় মিলছে। ওই সময়েই জিম করতে হয়। অলিম্পিকে কোয়ালিফিকেশনের জন্য মার্চ পর্যন্ত সময় রয়েছে। এই পরিস্থিতিতে ফিটনেসের জন্য তা খুব একটা সুবিধাজনক নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget