এক্সপ্লোর

The Hundred: ৪৭ বলে সেঞ্চুরি! শিরোনামে উঠে এলেন জ্যাকস

Will Jacks: ২৩ বছর বয়সী ব্রিটিশ তারকা কার্যত একার হাতে ম্যাচ জেতালেন ওভাল ইনভিন্সিবলসকে।

লন্ডন: দ্য হান্ড্রেডের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করার নজির গড়েছিলেন উইল স্মিড। এবার তাঁকে টপকে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়লেন উইল জ্যাকস (Will Jacks)। ২৩ বছর বয়সী ব্রিটিশ তারকা কার্যত একার হাতে ম্যাচ জেতালেন ওভাল ইনভিন্সিবলসকে।

রবিবার দ্য ওভালে দ্য হান্ড্রেডের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইনভিন্সিবলস ও সাদার্ন ব্রেভ। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ব্রেভ। তারা নির্ধারিত ১০০ বলে ৬ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তোলে। কুইন্টন ডি'কক ৮, জেমস ভিন্স ১৫, অ্যালেক্স ডেভিস ৪, মার্কাস স্টোইনিস ৩৭, টিম ডেভিড ২২, রস হোয়াইটলি ১৮ ও জেমস ফুলার অপরাজিত ১১ রান করেন। ২৪ রানে ৩টি উইকেট নেন রিজ় টপলে। ১টি করে উইকেট দখল করেন স্যাম কারান ও মহম্মদ হাসনাইন।

জবাবে ব্যাট করতে নেমে ৮২ বলে ৩ উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলে ম্যাচ জিতে যায় ওভাল ইনভিন্সিবলস। ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস। তিনি ২৭ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান। সেঞ্চুরি করেন মাত্র ৪৭ বলে। জ্যাকসের ১০৮ রানের ইনিংসটিই এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড দ্য হান্ড্রেড টুর্নামেন্টে। তিনি টপকে যান উইল স্মিডের ১০১ রানের ইনিংসকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Hundred (@thehundred)

ওভালের হয়ে এই ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান স্যাম কারানের। তিনি ব্যক্তিগত ১১ রানে অপরাজিত থাকেন। ১০ রান করেন রিলি রসৌ। ১টি করে উইকেট নেন জর্জ গার্টন ও জেমস ফুলার। ১৮ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে ওভাল। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন উইল জ্যাকসই।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে খোশমেজাজে সৌরভ, উত্তোলন করলেন জাতীয় পতাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget