এক্সপ্লোর

Messi as Brand: প্রায় ১৫ হাজার টাকায় বিকোচ্ছে মেসির জার্সি, সোশ্যাল মিডিয়ায় ৩০ লক্ষ ফলোয়ার বাড়ল পিএসজি-র

সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলে দিয়েছে মেসির প্যারিস সাঁ জারমাঁতে আগমন।

প্যারিস: সরকারিভাবে প্যারিস সাঁ জারমাঁয় যোগ দিয়েছেন বুধবার। সেদিনই কার্যত হুড়োহুড়ি পড়ে গেল আর্জেন্তিনার মহাতারকাকে নিয়ে।

লিওনেল মেসির প্যারিস সাঁ জারমাঁ জার্সি কিনতে প্রবল উন্মাদনা তৈরি হল। অনেকেই ২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ১৬৫ ইউরো খরচ করে মেসির পিএসজি জার্সি কিনেছেন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ হাজার ৪০০ টাকা।

পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলে দিয়েছে মেসির প্যারিস সাঁ জারমাঁতে আগমন। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের হিসাব রাখে, এরকম একটি সংস্থা জানিয়েছে, মেসি যোগদানের পর মাত্র একদিনে সোশ্যাল মিডিয়ায় ৩০ লক্ষ ফলোয়ার বেড়েছে পিএসজি-র।

পিএসজিতে কিছুদিন আগেই যোগ দিয়েছেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা সের্জিও র‌্যামোস। অন্যদিকে মঙ্গলবারই ফ্রান্সের এই ক্লাবে যোগ দিলেন আর্জেন্তাইন সুপারস্টারও। নতুন মরসুমে পিএসজি তাদের দল সাজাচ্ছে ঢেলে। স্ট্রাইকিং লাইনে মেসির সঙ্গে রয়েছেন নেমার ও এমবাপে। ডিফেন্সে সের্জিও র‌্যামোস। কিন্তু পিএসজিতে মেসি আসার আসছেন, এই কানাঘুষো শুরু হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়েছে তাঁর ও র‌্যামোসের পুরনো ক্লাবের হয়ে খেলার সময়ের কিছু ছবি ও ক্লিপিংস।

এল ক্লাসিকোয় এর আগে যতবারই রিয়াল ও বার্স মুখোমুখি হয়েছে, ততবারই ২ জনের মধ্যেকার মাঠের লড়াই চোখে পড়েছে। এত বছর ধরে ২ জন প্রতিদ্বন্দ্বী থাকার পর কীভাবে এখন একসঙ্গে খেলবেন মিলেমিশে, তা নিয়ে কৌতূহল জন্মেছে সমর্থকদের মনেও।

২০১৭ সালের অগাস্ট মাসের স্প্যানিশ সুপার লিগের ফাইনালের দ্বিতীয় লেগের একটি ম্যাচের ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। সেখানে দেখা যাচ্ছে মাঠের মধ্যেই কীভাবে মেসির সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন র‌্যামোস। সেই ম্যাচে একটা সময় র‌্যামোস মেসির মাথার ওপর দিয়ে বল ছুড়ে মারেন। তাতেই ক্ষেপে গিয়ে কিছু উত্তপ্ত বাক্যবিনিময় করেন মেসি। এছাড়াও রিয়ালের বক্সে যতবার হানা দিয়েছেন, তখনই বাজেভাবে ট্যাকলও করতে দেখা গিয়েছে র‌্যামোসকে।

এবার দুজনই খেলবেন এক উদ্দেশ্য নিয়ে। পিএসজি-কে ট্রফি দেওয়ার লক্ষ্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
IND vs ZIM Live: ৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের

ভিডিও

Ritabrata Banerjee: 'সেবাশ্রয় ক্যাম্পে একাধিক মানুষের হাত-পা কেটে বাদ চলে গিয়েছে', বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Cooch Behar News: কোচবিহারে DYFI-র অনুষ্ঠানে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget