এক্সপ্লোর

Indian Cricket: রাহানে-পূজারার অধ্যায় ভারতীয় ক্রিকেটে শেষ? কী বললেন প্রাক্তন ভারতীয় ওপেনার?

Ajinkya Rahane And Cheteswar Pujara: এই ২ অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটারের। তবে আইপিএলে ধোনির নেতৃত্বে সিএসকের হয়ে আরও কিছুদিন এই দুই তারকা খেলতে পারবেন বলে মনে করেন আকাশ।

মুম্বই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে তাঁদের সুযোগ হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথম দুটো ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। কিন্তু সেখানেও তাঁদের সুযোগ হয়নি। তবে কি ভারতীয় দলের দরজা চিরকালের মত বন্ধ হয়ে গেল চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের জন্য? প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া অন্তত তেমনটাই মনে করেন। তিনি মনে করেন ভারতীয় ক্রিকেটে হয়ত আর ফেরা হবে না এই ২ অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটারের। তবে আইপিএলে ধোনির নেতৃত্বে সিএসকের হয়ে আরও কিছুদিন এই দুই তারকা খেলতে পারবেন বলে মনে করেন আকাশ।

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ''ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেই স্কোয়াডে রাখা হয়নি রাহানে, পূজারাকে। আমার মনে হয় ওদের সময় জাতীয় দলে ফুরিয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে ওদের নেওয়া হয়নি। তখনই আন্দাজ করা গিয়েছিল। কারণ ওখানেই ওদের দলে নেওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ ছিল। দেশের মাটিতেও টেস্ট সিরিজে দলে নেওয়া হল না এবার।'' এরপরই প্রাক্তন ভারতীয় ওপেনার আরও বলেন, ''অজিঙ্ক রাহানের আইপিএল কেরিয়ার এখনও টিকে রয়েছে। গত মরশুমে আইপিএলে ভাল পারফর্ম করেছিল ও। চেন্নাইয়ে খেলাটা গুরুত্বপূর্ণ নয়। তার থেকে বরং চেন্নাইয়ের জার্সিতে খেলাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেখানে ধোনি রয়েছেন।''

উল্লেখ্য, পূজারা ও রাহানে দেশের জার্সিতে খেলে আসছেন ২০১০ এর পরবর্তী সময় থেকেই। পূজারা এখনও পর্যন্ত মোট ১০৩ টেস্ট খেলে ৭১৯৫ রান করেছেন। ৪৩.৬০ গড়। সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৯টি। অর্ধশতরান রয়েছে ৩৫টি। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ২০৬। রাহানে দেশের হয়ে ৮৫টি টেস্ট খেলেছেন। ৫০৭৭ রান করেছেন। ঝুলিতে রয়েছে ১২টি সেঞ্চুরি ২৬টি অর্ধশতরান। ব্য়ক্তিগত সর্বোচ্চ ১৮৮। 

২৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ় খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ়ের প্রথম দুই ম্যাচের জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) ঘোষণা করে দিল বিসিসিআই। ১৬ জনের দলে বড় চমক বলতে ধ্রুব জুরেল (Dhruv Jurel)। প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন তরুণ কিপার-ব্যাটার। দলে রয়েছেন বাংলার মুকেশ কুমারও। তবে মহম্মদ শামি দলে নেই। ঈশান কিষাণকে এই দুই টেস্টের দলে রাখা হয়নি। 

তিন উইকেট-কিপার ব্যাটার, চার স্পিনার এবং চার ফাস্ট বোলার সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে শ্রেয়সের ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে তিনি সুযোগ পেয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Argentina Vs Spain: ইয়ামালদের শুভেচ্ছাবার্তা, ২০১০ এর স্মৃতি এখনও টাটকা নাদালের, কী বললেন টেনিস কিংবদন্তি?
ইয়ামালদের শুভেচ্ছাবার্তা, ২০১০ এর স্মৃতি এখনও টাটকা নাদালের, কী বললেন টেনিস কিংবদন্তি?
Spain Vs Argentina: মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ
মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget