এক্সপ্লোর

অশ্বিন-জাদেজার পরিবর্ত হয়ে ওঠার কোনও প্রশ্নই নেই: কুলদীপ

গুয়াহাটি: টিম ইন্ডিয়ার নয়া স্পিন সেনসেশন  চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। বর্তমানে ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জায়গায় খেলানো হচ্ছে কুলদীপ ও যজুবেন্দ্র চাহলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলে দুই রিস্ট স্পিনারকে রাখার কৌশল দারুন সফল হয়েছে। একদিনের সিরিজ ৪-১ জয়ের ক্ষেত্রে এই দুই স্পিনার উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। দুই স্পিনারের দাপট দেখা গিয়েছে টি ২০ সিরিজের প্রথম ম্যাচেও। দেশের ক্রিকেট মহলে ইতিমধ্যেই অশ্বিন ও জাদেজার বিকল্প হিসেবে কুলদীপ ও চাহলের নাম নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে কুলদীপ বলেছেন, অশ্বিন ও জাদেজার পরিবর্ত হয়ে ওঠার কোনও ভাবনাই তাঁর নেই। ২২ বছরের স্পিনার বলেছেন, আমি এক দূর ভাবছি না। ভারতের হয়ে তিনটি ফর্ম্যাটেই ধারাবাহিক পারফর্মার অ্যাশ ও জাড্ডুভাই। তাঁদের পরিবর্ত হয়ে ওঠা নিয়ে কোনও প্রশ্নই হতে পারে না। কুলদীপ বলেছেন, আমরা এখনও ছোট। আমাদের মধ্যে এখনও অনেক ক্রিকেট রয়েছে। অসি ব্যাটসম্যানরা মাঠে তাঁকে ও চাহলকে খেলতে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন। কুলদীপ অবশ্য নিজেকে মিস্ট্রি স্পিনার বলে মানতে নারাজ। তিনি বলেছেন, সঠিক জায়গায় ও নির্দিষ্ট লক্ষ্য রেখে বল করতে হবে। বোলিংয়ের মৌলিক এই কৌশলেই আস্থা রেখে চলতে চান তিনি। বোলার হিসেবে পরিণত হয়ে ওঠার জন্য তিনি দুই অসি স্পিনার ব্র্যাড হগ ও শ্যেনও ওয়ার্নের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন কুলদীপ।, ছোট থেকেই ওয়ার্নকে অনুসরন করতেন বলে মন্তব্য করেছেন কুলদীপ। ওয়ার্ন তাঁর কাছে ছিলেন আদর্শ। ওয়ার্ন যে কৃতিত্ব অর্জন করেছেন তাঁর ৫০ শতাংশ পেলেই জীবন সফল হবে বলে জানিয়েছেন কুলদীপ। তিনি বলেছেন, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় হগের কাছ থেকে অনেক কিছু শিখেছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিনিয়রদের আচরণে হতাশ! মানসিকভাবে বিধ্বস্ত হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আর কোনদিন খেলবেন না?
সিনিয়রদের আচরণে হতাশ! মানসিকভাবে বিধ্বস্ত হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আর কোনদিন খেলবেন না?
Bengal Cricket: সপরিবারে দলের সঙ্গে সফরে, ট্রেনারের ইস্তফা! সৌরাশিসের বিরুদ্ধে তোপ, অস্বস্তিতে নির্বাচকেরাও
সপরিবারে দলের সঙ্গে সফরে, ট্রেনারের ইস্তফা! সৌরাশিসের বিরুদ্ধে তোপ, অস্বস্তিতে নির্বাচকেরাও
IPL Qualifier 2 Live: অধিনায়কোচিত শতরান হাঁকালেন শুভমন গিল, সহজেই রাজস্থানকে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাত
অধিনায়কোচিত শতরান হাঁকালেন শুভমন গিল, সহজেই রাজস্থানকে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাত
GT vs RR Match Highlights: বৈভবের তাণ্ডব ব্যর্থ করে ঝোড়ো সেঞ্চুরি শুভমনের, রাজস্থানকে হারিয়ে আইপিএল ফাইনালে গুজরাত
বৈভবের তাণ্ডব ব্যর্থ করে ঝোড়ো সেঞ্চুরি শুভমনের, রাজস্থানকে হারিয়ে আইপিএল ফাইনালে গুজরাত

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget