এক্সপ্লোর

IND vs ENG: সিরিজে এগিয়ে ইংল্যান্ড, তবুও হায়দরাবাদের পিচকে 'ভয়ঙ্কর' বললেন বেন ফােকস

Ben Foakes On Pitch: তার আগে অবশ্য হায়দরাবাদের প্রথম টেস্টের পিচ নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিলেন বেন ফোকস। ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার সেই পিচকে 'ভয়ঙ্কর' আখ্যা দিয়েছেন। 

বিশাখাপত্তনম: প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে ২৮ রানে জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে স্টোকস বাহিনী। আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ২ দল। তার আগে অবশ্য হায়দরাবাদের প্রথম টেস্টের পিচ নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিলেন বেন ফোকস। ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার সেই পিচকে 'ভয়ঙ্কর' আখ্যা দিয়েছেন। 

প্রস্তুতির ফাঁকে এক সাক্ষাৎকারে ফোকস বলছেন, ''প্রথম টেস্টে জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। দলের প্রত্যেকে দ্বিতীয় টেস্টে নামার জন্য মুখিয়ে আছে। প্রথম টেস্টে মাঠে নামার সঙ্গে সঙ্গে আমি ভাবছিলাম কী ভয়ঙ্কর পিচ। আমি শুধু চেষ্টা করছিলাম কোনওভাবে যাতে পিচে সেট হওয়া যায়। আমরা দলগতভাবে চেষ্টা করছিলাম ওদের বোলারদের ওপর যাতে চাপ তৈরি করা যায়।''

ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার আরও বলেন, ''এই ধরণের পিচে কেমন মানসিকতা নিয়ে ব্যাটিং করতে হবে, তা বুঝতে হবে। বোলাররাই যে আধিপত্য দেখাবে, তা বলাই বাহুল্য। কিন্তু লড়াই করতে হবে। ক্রিজে টিকে থাকতে হবে। দ্বিতীয় ইনিংসে ওলির সঙ্গে পার্টনারশিপ গড়ার সময় আমার মাথাতেও এই বিষয়টা ছিল।''

উল্লেখ্য, ভিসা সমস্যায় প্রথম টেস্টে দলের সঙ্গে যোগ দিতে পারেননি শোয়েব বশির। তবে দ্বিতীয় টেস্টের আগে সেই জট কাটিয়ে উঠে ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন বশির। প্রথম টেস্টে ইংল্যান্ড দলের হয়ে খেলা তিন স্পিনারের পাশাপাশি পিচ স্পিন সহায়ক হলে বাশিরকে মিলিয়ে মোট চার স্পিনার নিয়ে মাঠে নামতেও যে ইংল্যান্ড দল কুণ্ঠা করবে না, সেই কথাই জানিয়ে দিলেন ম্যাকালাম। 

ইংল্যান্ড কোচ ম্যাকালাম সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, 'ও (বশির) আমাদের সঙ্গে দুবাইয়ের ক্যাম্পে ছিল এবং নিজের দক্ষতায় আমাদের সকলকেই প্রভাবিত করেছে। গোটা গ্রুপের সঙ্গে খুব ভালভাবেই মিলে মিশে গিয়েছে এবং টম হার্টলির মতো প্রথম শ্রেণির ক্রিকেট খেলারও অল্পস্বল্প অভিজ্ঞতা রয়েছে ওর। তবে ওর দক্ষতা এখানে আমাদের সাহায্য করবে বলে আমাদের মনে হয়েছে। একদম ঠিকঠাক সময়ে ও চলেও এসেছে। সবাই ওকে মন খুলে স্বাগত জানিয়েছে। পরের টেস্ট ম্যাচে ও কিন্তু সুযোগ পাওয়ার দৌড়ে রয়েছে। যদি পিচে প্রচুর স্পিন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমরা চার স্পিনার নিয়ে মাঠে নামতেও পিছপা হব না।' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget