এক্সপ্লোর

বয়স ৭ বছর, দিনে ১০ ঘণ্টা ধরে ক্রিকেট-সাধনা, ধোনি-ভক্ত পরীর ব্যাটিং দেখে উচ্ছ্বসিত ভন-হোপরা

বাড়িতেই ইন্ডোর প্র্যাক্টিসের আয়োজন করে ফেলেছেন প্রদীপ। সেখানেই রোজ মেয়ের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পরিচর্যা করেন প্রদীপ।

নয়াদিল্লি: পরনে স্পোর্টস শ্যু, কালো লেগিংস আর সাদা টি-শার্ট। মাথার লম্বা চুল বেশ পরিপাটি করে বিনুনি করা। ব্যাট হাতে স্টান্স নিচ্ছে স্টাম্পসের সামনে। একের পর এক শট খেলে চলেছে ব্যাটের ঠিক মাঝখান দিয়ে। ক্রিকেটের পরিভাষায় যাকে বলে ‘স্য়ুইট স্পট‘। আপাতত ‘মিষ্টি’ এই কন্যার ব্যাটিংয়ের ভিডিওয় মজেছে মাইকেল ভন, শাই হোপের মতো ক্রিকেটের প্রাক্তন ও বর্তমান প্রজন্মের একাধিক প্রতিনিধি। খুদে প্রতিভা অবশ্য প্রশংসায় বেশ নির্লিপ্ত। তাঁর স্বপ্ন যে অনেক উঁচু তারে বাঁধা। একদিন মিতালি রাজের মতো ব্যাট করতে হবে যে!

মহেন্দ্র সিংহ ধোনির অন্ধ ভক্ত তাই সারাদিনে ১০ ঘণ্টা ধরে ক্রিকেটীয় কসরত করে চলেছে!

মহেন্দ্র সিংহ ধোনির অন্ধ ভক্ত তাই সারাদিনে ১০ ঘণ্টা ধরে ক্রিকেটীয় কসরত করে চলেছে! আলাপ করিয়ে দেওয়া যাক। ধোনি-ভক্ত কিশোরীর নাম পরী শর্মা। বয়স? মাত্র ৭ বছর। এই বয়সেই তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেট বোদ্ধারা। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন ট্যুইট করে বলেছেন, ‘ভিডিওটি দেখুন। পরী শর্মা। মাত্র ৭ বছর বয়স। কী দারুণ মুভমেন্ট।’ ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার শাই হোপের উচ্ছ্বাসও ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘আমি ছোটবেলা পরী শর্মার মতোই ব্যাটিং করতে চাইতাম,’ ট্যুইট করেছেন বিধ্বংসী ক্যারিবিয়ান ব্যাটসম্যান। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা শিখা পাণ্ডে ট্যুইট করে জানিয়েছেন, পরীর কাছে তালিম নিতে চান তিনি!
হরিয়ানার ঝাঝর গ্রামে বাড়ি পরীর। খুদে প্রতিভার জীবনকাহিনী শুনে মনে পড়তে পারে ‘দঙ্গল’ কন্যা গীতা ও ববিতা ফোগতকে। কারণ, পরীর বাবা প্রদীপ শর্মা ক্রিকেটকে নিজের পেশা করতে চেয়েছিলেন। ছিলেন বাঁহাতি পেসার। একসময় বিশ্ববিদ্যালয় দলে বীরেন্দ্র সহবাগ, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের নায়ক যোগীন্দর শর্মাদের সঙ্গে খেলেছেন। তবে ক্রিকেট মাঠে প্রতিষ্ঠার স্বপ্ন অসম্পূর্ণই থেকে গিয়েছে প্রদীপের। তাই মেয়েকেই নিজের স্বপ্নপূরণের আধার হিসাবে বেছে নিয়েছেন।
পরীর কোচ প্রদীপই। বাবার তত্ত্বাবধানে ভোর ৪টেয় শুরু হয় তার প্র্যাক্টিস। পরের দশ ঘণ্টায় ঘষামাজা হতে থাকে পরীর ক্রিকেটীয় সত্তা। আপাতত লকডাউনের জেরে মাঠে যাওয়ার উপায় নেই। তবে খুদের ক্রিকেট সাধনায় ছেদ পড়েনি। ইন্ডোরেই চলছে অনুশীলন। ‘তিন বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি পরীর। ওকে বল ছুড়ে ক্যাচিং প্র্যাক্টিস দিতাম। তাতেই ওর ভাল লেগে যায়। পরে আমি ওকে ব্যাটিং শেখাতে শুরু করি। আমার গল্প শোনাতাম। মাত্র পাঁচ বছর বয়স থেকেই ও বলে যে, ভারতের হয়ে খেলতে চায়,’ বলেছেন প্রদীপ। যিনি নিজে এখন রাজ্য সরকারের চাকুরে।
বাড়িতেই ইন্ডোর প্র্যাক্টিসের আয়োজন করে ফেলেছেন প্রদীপ। সেখানেই রোজ মেয়ের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পরিচর্যা করেন প্রদীপ। তাঁর কথায়, ‘টেকনিক, স্টান্স, ওর সব কিছুই আমার শেখানো।’ কয়েক কোটি মানুষ পরীর ব্যাটিংয়ের ভিডিও দেখে ফেলেছেন। তবে খুদে প্রতিভা অপেক্ষায় রয়েছে, কবে তার আদর্শ ধোনির সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়। ধোনির উৎসাহ পেলে আরও উদ্যম নিয়ে বাইশ গজে ঝাঁপিয়ে পড়তে চায় তৃতীয় শ্রেণির পড়ুয়া।

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget