এক্সপ্লোর

Tim Paine Scandal: অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে প্যাট কামিন্স

Tim Paine Scandal: ক্রিকেট অস্ট্রেলিয়ার এক সহকর্মী পেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। যার জেরে অস্ট্রেলিয়া টেস্ট দলের নেতৃত্বপদ ছাড়লেন অজি উইকেটকিপার ব্যাটার। নিজেই পদত্যাগের কথা জানান

সিডনি: যৌন বিতর্কে জড়িয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন টিম পেন। এবার সেই জুতোয় পা গলাতে পারেন প্যাট কামিন্স। অন্তত সম্ভাবনা তেমনই। অস্ট্রেলিয়ার জাতীয় দলের টেস্ট ফর্ম্যাটে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে কামিন্সই। মার্ক টেলর থেকে ডেনিস লিলি, স্টিভ ওয়ার মতো ব্যক্তিত্বরাও কামিন্সের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অধিনায়ক হিসাবে এই বছরই নিউ সাউথ ওয়েলসকে মাত্র চারটি শেফিল্ড শিল্ড ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। 

ডেনিল লিলির মতো ব্যক্তিত্ব এক সাক্ষাৎকারে বলেছেন, ''সবাই বলে থাকে বোলারদের পক্ষে (অধিনায়কত্ব করা) সম্ভব নয়, তবে এই একই কথা তো ওরা কিপারদের ক্ষেত্রেও বলত। তবে ও বোলিং করলে ওকে মানসিক বিরতি দিতে ওর হয়ে সহ-অধিনায়ক ফিল্ডিং সেট করতে পারে। আমার মতে যখন টিম পেইন সরে দাঁড়াবে, প্যাট কামিন্সেরই সেই জায়গা নেওয়া উচিত।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক সহকর্মী পেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। যার জেরে অস্ট্রেলিয়া টেস্ট দলের নেতৃত্বপদ ছাড়লেন অজি উইকেটকিপার ব্যাটার। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে নিজেই পদত্যাগের কথা জানান পেন। ক্রিকেট অস্ট্রেলিয়াকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। তবে এই গোটা ঘটনাটি সে দেশের মানবাধিকার কমিশনেও গিয়েছে। শুক্রবার নিজের অপরাধ স্বীকার করে পেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরিবারের কাছেও ক্ষমা চেয়ে নেন তিনি।

ঘটনাটি যদিও ৪ বছর আগের। ২০১৭ সালে গাব্বায় অ্যাশেজের প্রথম দিনের আগে পেন এক মহিলা কর্মীকে নিজের কিছু অশ্লীল ছবি পাঠান। যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য প্রকাশের অযোগ্য কিছু ভাষায় মেসেজ পাঠান। এদিন নিজে এক লিখিত বিবৃতি দেন পেন। সেখানেই তিনি লেখেন, ‘অস্ট্রেলিয়ার অধিনায়কের পদ থেকে আমি সরে যাচ্ছি। খুব কঠিন সিদ্ধান্ত। কিন্তু নিজের, পরিবার ও ক্রিকেটের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত।’

আরও পড়ুন: নেতৃত্বের ব্যাটন পেয়েই কোহলির বিশ্বরেকর্ড ছুয়ে ফেললেন রোহিত

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND Live: পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে দুই ভারতীয় ওপেনার রোহিত, শুভমনের দুরন্ত হাফসেঞ্চুরি
পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে দুই ভারতীয় ওপেনার রোহিত, শুভমনের দুরন্ত হাফসেঞ্চুরি
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Football World Cup Final: ৮ দেশ জিতেছে ২২ বিশ্বকাপ, কোন বছর কারা হয়েছে চ্যাম্পিয়ন? ইতালি-জার্মানিকে ধরবে আর্জেন্তিনা?
৮ দেশ জিতেছে ২২ বিশ্বকাপ, কোন বছর কারা হয়েছে চ্যাম্পিয়ন? ইতালি-জার্মানিকে ধরবে আর্জেন্তিনা?
ENG vs IND: বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget