এক্সপ্লোর

Lionel Messi : Barcelona-র সমস্যার কেন্দ্রবিন্দু! অভিযোগনামার বহরে ‘বিরক্ত’ মেসি

রীতিমতো হাল ছেড়ে দেওয়ার সুরে এলএম টেন বলেছেন, ‘ক্লাবে যাই সমস্যা হোক সবটাই আমাকে ঘিরে শুনে শুনে আমি ক্লান্ত।’

বার্সেলোনা: লিওনেল মেসি ও বার্সেলোনা ক্লাবের সম্পর্কে ফের একবার আশঙ্কার কালো মেঘ। তবে এবার যদিও কারও প্রতি পাল্টা অভিযোগ নেই, বরং ছয়বারের বিশ্বসেরা ফুটবলারের গলায় একরাশ বিরক্তি, ক্লান্তির সুর। কারণ, বারবার ক্লাবের সমস্যা নিয়ে অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলে বার্সেলোনার মেসি পা রাখার পরই বিমানবন্দরে ঘটেছে যে ঘটনা। তাঁর বিরুদ্ধে ওঠা নতুন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে রীতিমতো হাল ছেড়ে দেওয়ার সুরে এলএম টেন বলেছেন, ‘ক্লাবে যাই সমস্যা হোক সবটাই আমাকে ঘিরে শুনে শুনে আমি ক্লান্ত।’ দিনকয়েক আগে আঁতোয়া গ্রিজম্যানের প্রাক্তন পরামর্শদাতা এরিক ওলহাটস দাবি করেছিলেন, ক্লাবের অন্দরে মেসির চলাফেরার ধরন খুব আপত্তিকর। কয়েকজনকে শুধু খুশি রেখে নিজের রাজত্ব বানিয়ে ফেলেছে ও। আর্জেন্টিনা থেকে ১৫ ঘণ্টা বিমানযাত্রার পর মেসি কাতালান শহরে পৌঁছতেই বিমানবন্দরেই তাঁর পথ আগলে বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। যার উত্তরেই বারবার সমস্যার কেন্দ্রবিন্দুতে চলে আসার বিষয়টি নিয়ে আফশোস ঝরে পড়েছে মেসির গলায়। কিছুদিন আগে মরশুম শুরুর ঠিক আগে বার্সেলোনার সঙ্গে মেসির বিবাদ হয়ে উঠেছিল বিশ্ব ফুটবলের হট কেক। ক্লাব ছাড়তে চেয়ে মেসি চরম বার্তা দিলেও তাঁকে শেষপর্যন্ত আটকে রাখতে সক্ষম হয়েছিল বার্সেলোনা। গোটা বিষয়টা নিয়ে ক্লাবের প্রেসিডেন্ট জোসেফ বার্তামেউয়ের বিরুদ্ধে ক্রমাগত তোপ দেগেছিলেন মেসি। আপাতত সেসব পিছনে ফেলে নতুন কোচ রোনাল্ড কোম্যানের প্রশিক্ষণে ফের চেনা ছন্দে ফেরার কাজটা করছিলেন তিনি। কিন্তু ফের একবার মাঠের বাইরের সমস্যা নিয়ে আলোচনায় উঠে এল বার্সেলোনা-মেসির মধ্যে চির ধরা সম্পর্কের সমীকরণ। যার প্রভাব বার্সেলোনা অধিনায়েক মাঠের পারফরম্যান্সে পড়বে কি না, আপাতত সেটাই দেখার।

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget