এক্সপ্লোর

Tokyo Olympics 2020: নিরাপদে প্রবেশ গেমস ভিলেজে, টোকিওয় কাল থেকে প্রশিক্ষণ শুরু ভারতীয় অ্যাথলিটদের

১৮টি খেলা থেকে মোট ১২৭ জন অ্যাথলিট ভারত থেকে টোকিওর উদ্দেশে রওনা দেবেন। এটাই ভারত থেকে অলিম্পিক্সে পাঠানো সবথেকে বড় প্রতিনিধিদল।

টোকিও : নিরাপদে জাপান পৌঁছে অলিম্পিক গেমস ভিলেজেও ঢুকে পড়েছেন ভারতীয় অ্যাথলিটরা। গত ১৭ জুলাই ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিও অলিম্পিক্সের উদ্দেশে রওনা দেন তাঁরা। বিমানবন্দরে ৮৮ জন অ্যাথলিটেরই কোভিড পরীক্ষা করা হয়। প্রত্যেকের নেগেটিভ রিপোর্ট আসে। তাঁদের পিভিসি কার্ডেরও বৈধতা দেখে নেওয়া হয় বিমানবন্দরে। পরে এক অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, ভিলেজে সব অ্যাথলিট কোচ ও সাপোর্ট স্টাফদের সুন্দরভাবে থাকার বন্দোবস্ত করা হয়েছে। প্রত্যেকেই আরামে আছেন।

কোনও সমস্যা ছাড়াই তাঁরা ডাইনিং হলে খাবার খাচ্ছেন এবং প্রত্যেই ঠিক আছেন। প্রত্যেক অ্যাথলিটকে সংক্রমণ নিয়ন্ত্রণ প্রোটোকলের কথা জানানো হয়েছে। এছাড়া কোচদের কোভিড পরীক্ষার কিটও বিতরণ করা হয়েছে। আগামীকাল সকাল থেকে সব দলের প্রশিক্ষণ শুরু হবে । 

প্রসঙ্গত, ১৮টি খেলা থেকে মোট ১২৭ জন অ্যাথলিট ভারত থেকে টোকিওর উদ্দেশে রওনা দেবেন। এটাই ভারত থেকে অলিম্পিক্সে পাঠানো সবথেকে বড় প্রতিনিধিদল। ১৮টি খেলায় ৬৯টি ইভেন্টে অংশ নেবেন ভারতীয় অ্যাথলিটরা।  

প্রসঙ্গত, আগামী ২৩ জুলাই অলিম্পিক্সের আসর বসতে চলেছে। তার আগে করোনার থাবা গেমসে। টোকিও গেমসের প্রথম কোভিড পজিটিভ কেসের খোঁজ পাওয়া গেছে গতকাল। টোকিও অর্গানাইজিং কমিটির মুখপাত্র মাসা তাকায়া জানান, এটাই ভিলেজের প্রথম পজিটিভ রিপোর্ট। স্ক্রিনিং করার সময় ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। 

এদিকে গেমস শুরুর ঠিক আগে করোনা সংক্রমণের খবরে বাড়ছে উদ্বেগ। টোকিও গেমস কমিটির সিইও তোশিরো মুটো জানান, বিদেশ থেকে আসা এক অতিথি কোভিড আক্রান্ত হয়েছেন। তিনি গেমস আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও, ওই ব্যক্তির পরিচয় খোলসা করেননি তিনি।

গত বছর, অর্থাৎ ২০২০ সালে হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক্সের। কিন্তু, মারণ অতিমারীর জন্য তা পুরো এক বছর পিছিয়ে দেওয়া হয়। এবছরও, অত্যন্ত কঠোর বিধিনিষেধ ও সতর্কতা অবলম্বন করে হচ্ছে এই গেমস। যদিও টোকিও অলিম্পিক গেমসের আয়োজক কমিটির প্রধান সিকো হাসিমোটো বলেন, যে কোনও কোভিড হানাকে রুখতে তৎপর আমরা। যদি কোনও ঘটনা ঘটেও থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নেব। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget