এক্সপ্লোর

Tokyo Olympics 2020: 'তোমরা হকিতে নবজাগরণ ঘটিয়েছ', রানিদের ফোনে বার্তা মোদির

ম্যাচের পর রানিদের ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে কথা বলার সময়ও আবেগে কেঁদে ফেলেছিলেন রানিরা। প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি প্লেয়ারদের লড়াইকে কুর্ণিশ জানালেন।

নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে তীরে এসে তরী ডুবেছে ভারতীয় মহিলা হকি দলের। ব্রোঞ্জ ম্যাচের লড়াইয়ে এদিন গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৪-৩ গোলে হেরে যেতে হয় রানি রামপলদের। ম্যাচে হারলেও গোটা দেশবাসীর হৃদয় জয় করে নিয়েছে মহিলাদের হকি দল। রানি, বন্দনা, গুরজিতদের লড়াই গোটা দেশের মানুষ উপভোগ করেছে। কিন্তু পদক জয়ের এত কাছে এসেও এভাবে হার কোনওভাবেই মেনে নিতে পারেননি মহিলা দলের প্লেয়াররা। খেলার পরই কেঁদে ফেলেছিলেন গোলরক্ষক সবিতা। ম্যাচের পর রানিদের ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে কথা বলার সময়ও আবেগে কেঁদে ফেলেছিলেন রানিরা। 

প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি প্লেয়ারদের লড়াইকে কুর্ণিশ জানিয়ে ফোনে বলেন, 'সবাই দারুণ লড়াই করেছ তোমরা। গত ৫-৬ বছর ধরে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছ, তার জন্য কুর্ণিশ। নিজেদের পরিবার ছেড়ে সবাই মিলে একসঙ্গে অনুশীলন করছিলে। প্রচুর ঘাম ঝড়িয়েছ তোমরা। তোমরা এমন লড়াই করেছ। যা দেশের প্রচুর মেয়েদের কাছে অনুপ্রেরণা। তোমরা কেউ নিরাশ হবে না। কেউ কাঁদবে না।' মোদি আরও বলেন, 'কয়েক দশকের পর ফের হকিতে এক নবজাগরণ হল ভারতে। তোমাদের অসংখ্য ধন্যবাদ।'

দুরন্ত লড়েও এদিন রানিদের হাতছাড়া করতে হয় ব্রোঞ্জ। প্রথম কোয়ার্টারে ২ দলই আক্রমণে গেলেও নিজেদর ডিফেন্সে বেশি সজাগ ছিল। ফলে খেলার ফল প্রথম কোয়ার্টারে হয় গোলশূন্য। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই খেলার গতিপথ অনেকটা ঘুরে যায়। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হকিতে দ্বিতীয় কোয়ার্টারে পরপর ২ গোল হজম করতে হয় ভারতকে। কিন্তু এরপরই গোলশোধ করে নেয় ভারতীয় দল।  গুরজিতের গোলে ব্যবধান কমাল ভারতীয় দল। কিছুক্ষণের মধ্যে ফের একবার গোল করেন গুরজিত। পেনাল্টি কর্নার থেকে এই গোলের মাধ্যমেই ম্য়াচে সমতা ফেরায় ভারতীয় মহিলা হকি দল। 

দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে আরও একটি গোল করে ভারত। এবার ভারতের হয়ে গোল করেন বন্দনা। দ্বিতীয় কোয়ার্টারের শেষে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে এগিয়ে যায় ভারত। এরপর তৃতীয় কোয়ার্টারেই অবশ্য ম্যাচে সমতা ফিরিয়ে নেয় গ্রেট ব্রিটেন। সেই কোয়ার্টারে ভারত আর গোল করতে পারেনি। 

চতুর্থ কোয়ার্টারে অতিরিক্ত ডিফেন্সিভ খেলার ফল ভোগ করতে হয় ভারতকে। পরপর পেনাল্টি কর্নার পেয়ে গোল করে এগিয়ে যায় গ্রেট ব্রিটেন। এরপর আর পুরো ম্যাচে গোল করতে পারেনি ভারতীয় মহিলা হকি দল। টোকিও অলিম্পিক্সে হকিতে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হার মানতে হয় রানিদের। দুরন্ত লড়েও ব্রোঞ্জ হাতছাড়া হয় ভারতীয় মহিলা হকি দলের।

 

সেরা শিরোনাম

Sachin Or Kohli: সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
Spain vs Argentina: কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget