এক্সপ্লোর

Tokyo Olympics Updates: অলিম্পিক্সে শীর্ষবাছাই ভিনেশ ফোগত, দ্বিতীয় বাছাই বজরঙ্গ ও দীপক পুনিয়া

Tokyo Olympics Wrestling Updates: ভারতের অন্যান্য কুস্তিগীরদের মধ্যে টোকিও অলিম্পিক্সে কোটা স্পট অর্জন করেছেন অংশু মালিক, সোনম মালিক, সীমা বিসলা।

নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে কুস্তিতে নিজেদের বিভাগে বাছাই নির্বাচিত হলেন ভারতের ভিনেশ ফোগত, বজরঙ্গ পুনিয়া, দীপক পুনিয়া ও রবি কুমার। এ বছর সব প্রতিযোগিতায় সোনা জেতা ভিনেশ ৫৩ কেজি বিভাগে এক নম্বর বাছাই নির্বাচিত হয়েছেন। জাপানের কুস্তিগীর মায়ু মুকাইদাকে টপকে শীর্ষবাছাই ভিনেশ।

পুরুষ কুস্তিগীরদের মধ্যে বজরঙ্গ ও দীপক যথাক্রমে ৬৫ কেজি ও ৮৬ কেজি বিভাগে দ্বিতীয় বাছাই নির্বাচিত হয়েছেন। রবি ৫৭ কেজি বিভাগে চতুর্থ বাছাই নির্বাচিত হয়েছেন। পুরুষদের ৬৫ কেজি বিভাগে শীর্ষবাছাই রাশিয়ার রাশিদভ গাদঝিমুরাদ। ৫৭ কেজি বিভাগে শীর্ষবাছাই সার্বিয়ার স্টিভেন মিচরিচ এবং ৮৬ কেজি বিভাগে শীর্ষবাছাই ইরানের হাসান ইয়াজদানিচারাতি।

ভারতের অন্যান্য কুস্তিগীরদের মধ্যে টোকিও অলিম্পিক্সে কোটা স্পট অর্জন করেছেন অংশু মালিক, সোনম মালিক, সীমা বিসলা। তবে ১২৫ কেজি বিভাগে অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেও, ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় সাসপেন্ড করা হয়েছে সুমিত মালিককে।

বিশেষজ্ঞদের মতে, ভিনেশ ও বজরঙ্গের অলিম্পিক্স থেকে পদক জেতার ভাল সম্ভাবনা রয়েছে। ২০০৮ থেকে অলিম্পিক্সে কুস্তিতে পদক জিতে আসছেন ভারতীয়রা। এবারও ভারতীয় কুস্তিগীরদের নিয়ে আশা রয়েছে।

সম্প্রতি পোল্যান্ড ওপেনে সোনা জিতেছেন ভিনেশ। টোকিও অলিম্পিক্সের আগে তিনি অসাধারণ ফর্মে আছেন। পোল্যান্ডেও তাঁর ফর্ম অব্যাহত ছিল। ২৬ বছরের এই মহিলা কুস্তিগীর এ বছর এখনও পর্যন্ত তিনটি প্রতিযোগিতায় যোগ দিয়েছেন এবং প্রতিটিতেই সোনা জিতেছেন। পোল্যান্ডে চ্যাম্পিয়ন হওয়ার পথে ২০১৯ সালে বিশ্ব প্রতিযোগিতায় ব্রোঞ্জ জেতা একাতেরিনা পোলেশচাককে হারিয়ে দেন ভিনেশ।

পোল্যান্ডের প্রতিযোগিতায় সোনা জেতার আগে পর্যন্ত বিশ্ব ক্রমতালিকায় তিন নম্বরে ছিলেন ভিনেশ। তাঁর আগে ছিলেন বিশ্বচ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কুস্তিগীর মি পাক ইয়ং ও জাপানের মায়ু মুকাইদা। টোকিওতে দেখা যাবে না বিশ্বচ্যাম্পিয়ন মহিলা কুস্তিগীরকে। অন্যদিকে, মুকাইদা চলতি মরসুমে এখনও কোনও প্রতিযোগিতায় যোগ দেননি। সেই কারণেই অলিম্পিক্সে শীর্ষবাছাই হলেন ভিনেশ। দেশবাসীর আশা, টোকিও থেকে পদক নিয়েই ফিরবেন ভিনেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget