এক্সপ্লোর

Tokyo Olympics 2021: টোকিও ফেরত অ্যাথলিট-আধিকারিকদের আরটি-পিসিআর পরীক্ষা থেকে ছাড় কেন্দ্রের

টোকিও অলিম্পিক থেকে যাঁরা দেশে ফিরছেন সেইসব অ্যাথলিট, আধিকারিক এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের করোনার আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্টের প্রয়োজন নেই।

নয়া দিল্লি : টোকিও অলিম্পিক থেকে যাঁরা দেশে ফিরছেন সেইসব অ্যাথলিট, আধিকারিক এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের করোনার আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্টের প্রয়োজন নেই। রবিবার একথা জানাল ভারত সরকার।

এই মর্মে আজই সরকারের কাছে অনুরোধ জানান ভারতীয় অলিম্পিকের প্রেসিডেন্ট নরিন্দর বাত্রা। তার পরই আজ স্বাস্থ্য মন্ত্রকের সহ সচিব লাভ আগরওয়াল চিঠিতে  টোকিও থেকে বিমানে চাপার আগে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্টের প্রয়োজন নেই বলে জানিয়ে দেন। 

তবে স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিক চিঠিতে এও জানান, ভারত ছাড়ার সময় স্যালিভা-নির্ভর পরীক্ষায় যাঁদের নেগেটিভ এসেছিল, তাঁদের ফ্লাইটে উঠতে দেওয়া হবে। এর পাশাপাশি ভারতে নামার পর তাঁদের পরীক্ষা করা হবে। শুধুমাত্র উপসর্গহীনদের বিমানে উঠতে দেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে পৌঁছানোর পর প্রতিনিধিদের পুনরায় পরীক্ষা করা হবে। নমুনা দেওয়ার পরই তাঁদের বিমানবন্দর ছাড়তে দেওয়া হবে। এর পাশাপাশি আগামী ১৪ দিন তাঁরা যাতে নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখেন সেই শর্তও দেওয়া হবে। 

আজই অলিম্পিকের প্রেসিডেন্ট নরিন্দর বাত্রার তরফে ক্রীড়া সচিব রবি মিত্তালকে একটি চিঠি লেখা হয়। চিঠিতে বাত্রা লেখেন, যেহেতু অলিম্পিক প্রতিনিধিদলের সদস্যদের সম্পূর্ণ টিকাকরণ হয়ে গেছে এবং টোকিও নিয়মিত পরীক্ষা করা হয়েছে তাঁদের, তাই তাঁদের দেশে ফেরার সময় আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্টের বিষয়ে ছাড় দেওয়া হোক। 

প্রসঙ্গত, টোকিও অলিম্পিক্সের কোভিড ১৯ প্রোটোকল অনুয়ায়ী, অ্যাথলিটদের প্রতিদিন অ্যান্টিজেন টেস্ট করাতে হয়। যাঁদের পজিটিভ রেজাল্ট আসছে বা সংক্রমিতের কাছেপিঠে থেকেছেন তাঁকে আরটি-পিসিআর করাতে হচ্ছে। এমনকী ইভেন্ট শেষ হয়ে যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অ্যাথলিটদের টোকিওয় ছাড়তে হচ্ছে। উল্লেখ্য, ভারতের টোকিও অলিম্পিক্সের পুরো প্রতিনিধিদলের সম্পূর্ণ টিকাকরণ হয়ে গেছে। তাই বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানান বাত্রা।

এমনকী বাত্রা সরকারকে এও অনুরোধ জানান যাতে, কোভিড ১৯ পরীক্ষা ছাড়া ভারতীয় প্রতিনিধিদের বিমানে চাপতে দেওয়া হয় তার জন্য জাপান সরকারকে চিঠি লিখতে। উল্লেখ্য, মীরাবাঈ চানুর ঐতিহাসিক রূপো জয়ের পর টোকিও থেকে সোমবার ভারত ফিরবে ভারোত্তলক দল।

সেরা শিরোনাম

India Vs Brazil: ভারতীয় ফুটবলের মক্কায় 'ঘুমন্ত দৈত্য'-এর মুখোমুখি হতে চলেছে সেলেকাওরা, টিকিট বিক্রি শুরু করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
ভারতীয় ফুটবলের মক্কায় 'ঘুমন্ত দৈত্য'-এর মুখোমুখি হতে চলেছে সেলেকাওরা, টিকিট বিক্রি শুরু করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
ICC Ranking: আইসিসির ব্যাটার ও বোলারদের তালিকায় ক্ষতির মুখে শুভমন ও বুমরা, কে কত নম্বরে রয়েছেন?
আইসিসির ব্যাটার ও বোলারদের তালিকায় ক্ষতির মুখে শুভমন ও বুমরা, কে কত নম্বরে রয়েছেন?
Indian Cricket: কাল গম্ভীর-লক্ষ্মণ-আগরকরকে নিয়ে বৈঠক বোর্ড কর্তাদের, পারফরম্যান্স ও চোট নিয়ে ঝড় উঠবে?
কাল গম্ভীর-লক্ষ্মণ-আগরকরকে নিয়ে বৈঠক বোর্ড কর্তাদের, পারফরম্যান্স ও চোট নিয়ে ঝড় উঠবে?
Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যাচ্ছেন সৌরভ, ফর্ম পাঠিয়ে দিল সিএবি
ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যাচ্ছেন সৌরভ, ফর্ম পাঠিয়ে দিল সিএবি

ভিডিও

Nutri Source | কৃষিকাজ সংক্রান্ত নানা সমস্যার সমাধান, Nutri Source-র পক্ষ থেকে আনা হল অ্যাপ 'Farm Santa'
Sumit Roy | নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই থানায় পৌঁছে যান Abhishek Banerjee-এর PA
Kunal Ghosh | কুণাল ঘোষের চিঠির পরই NRS-কাণ্ডে ভুক্তভোগীর খোঁজ নিল নবান্ন
Municipal Election | পুরভোটে সুদীপ-কাকলিদের আসন ছাড়বে বিজেপি? | #abpananda
Municipal Election | ডিসেম্বরের মধ্যেই মিটে যাবে পুরসভা ভোট? | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget