এক্সপ্লোর

Tokyo Olympics: ঐতিহাসিক! প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে সরাসরি অলিম্পিক্সের ছাড়পত্র হাসিল সজন প্রকাশের

০.১ সেকেন্ড ব্যবধানের সুবাদে ইতিহাস তৈরি করেন সজন।

রোম : ইতিহাস তৈরি করলেন সাঁতারু সজন প্রকাশ। প্রথম ভারতীয় হিসেবে সরাসরি অলিম্পিক্সের ছাড়পত্র জোগাড় করেছেন তিনি। মাত্র ০.১ সেকেন্ডের ব্যবধানে যে নজির গড়েছেন তিনি  ইতালির রাজধানী রোমে আয়োজিত সেট্টে কোল্লি ট্রফিতে ২০০ মিটার বাটারফ্লাই ক্যাটেগরিতে ১ মিনিট ৫৬.৩৮ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক্স 'এ' যোগ্যতামান ছুঁয়ে টোকিওর টিকিট পাকা করেছেন সজন প্রকাশ। 

টোকিও অলিম্পিক্সে এ স্ট্যান্ডার্ড তথা সরাসরি ছাড়পত্র পেতে সময়সীমা ছিল ৫৬.৪৮ সেকেন্ড। যার ০.১ সেকেন্ড আগেই ২০০ মিটার বাটারফ্লাইয়ে রেস শেষ করেন কেরলের এই সাঁতারু। যা তাঁর ব্যক্তিগত সেরাও। সজন প্রকাশের ন্যাশনাল রেকর্ড ১ মিনিট ৫৬.৯৬ সেকেন্ড। গত সপ্তাহে বেলগ্রেডেও যে সময় ছুঁয়েছেন তিনি। কিন্তু অলিম্পিক্সে সরাসরি জায়গা পেতে দরকার ছিল আরও কম সময়ে রেস শেষ করা। রোমে সেটাই করে দেখিয়ে নজির গড়লেন তিনি। কড়া প্রস্তুতির পাশাপাশি যে ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসীও ছিলেন তিনি। গত এপ্রিলেই সজন বলেছিলেন, 'নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি। ধৈর্য্য রাখছি সঙ্গে ভরসাও যে সরাসরি ছাড়পত্র জোগাড় করব।'

এই অনন্য কীর্তির জন্য ভারতীয় সাঁতার ফেডারেশনের পক্ষ থেকে ট্যুইট করে শুভেচ্ছাবার্তা জানানো হয়েছে সজনকে। ট্যুইটে লেখা হয়েছে, 'ভারতীয় সাঁতার আঙিনায় দিনটা ঐতিহাসিক। প্রথমবার সরাসরি কোনও ভারতীয় সাঁতারু অলিম্পিক্সের ছাড়পত্র জোগাড় করলেন। অভিনন্দন সজন প্রকাশ।' আপাতত টোকিও অলিম্পিক্স সুইমিং ইভেন্টে মানা প্যাটেলের সঙ্গে লড়বেন সজন। যাকে ইতিমধ্যে মনোনীত করা হয়েছে ভারতের সাঁতার ফেডারেশেনর পক্ষ থেকে। এদিকে সজনের সরাসরি অলিম্পিক্সে ছাড়পত্র পাওয়ার সুবাদে টোকিওর দৌড় থেকে ছিটকে গেলেন অপর ভারতীয় সাঁতারু শ্রীহরি নটরাজ। ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্ট ০.৫ সেকেন্ডের জন্য অলিম্পিক্সের যোগ্যতামান ছুঁতে পারেননি শ্রীহরি। এদিকে ইউনিভার্সিটি কোটায় নির্বাচিত ছিলেন তিনি।

নিয়ম অনুযায়ী, ইউনিভার্সিটি কোটায় একজন পুরুষ ও মহিলা সাঁতারু অলিম্পিক্সে নামার ছাড়পত্র পান যদি না সেই দেশের কোনও সাঁতারু সরাসরি অলিম্পিক্সের ছাড়পত্র জোগাড় করতে পারেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma : লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
ENG vs IND: জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget