এক্সপ্লোর

Serena Skip Tokyo Olympics: অলিম্পিক্স থেকে সরে দাঁড়ালেন সেরিনা

মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্পর্শ করার হাতছানি রয়েছে সেরিনা উইলিয়ামসের সামনে।

লন্ডন: রাফায়েল নাদাল আগেই সরে দাঁড়িয়েছিলেন। এবার তাঁর পথ অনুসরণ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি সেরিনা উইলিয়ামসও (Serena Williams)। রবিবার তিনি জানিয়ে দিলেন যে, পরের মাসে টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) তিনি অংশগ্রহণ করবেন না। প্রাক-উইম্বলডন সাংবাদিক বৈঠকে ৩৯ বছর বয়সী আমেরিকার মহিলা টেনিস তারকা জানালেন, তিনি অলিম্পিক গেমসের তালিকায় নেই। সে কারণে অলিম্পিক্স নিয়ে তিনি চিন্তিত নন। সেই সঙ্গে সেরিনা জানান, যদি তাঁর নাম থাকতও, তাহলেও তিনি অলিম্পিক্সে অংশগ্রহণ করতেন না।

আমেরিকার অন্যতম সফল টেনিস খেলোয়াড় তিনি। কিন্তু আগামী অলিম্পিক্সে দেখা যাবে না সেরিনা উইলিয়ামসকে। উইম্বলডন শুরুর আগে সাংবাদিক বৈঠকে এসে হঠাৎ সেরিনা জানিয়ে দিলেন, টোকিও অলিম্পিক্সে তিনি দেশের প্রতিনিধিত্ব করবেন না।

টেনিসের ইতিহাসে অলিম্পিক গেমসে সবথেকে বেশি সাফল্য অর্জন করেছেন সেরিনা। তিনি সিঙ্গলসে একটা এবং ডাবলসে তিনটে সোনার পদক জিতেছেন। রবিবার সেরিনা বলেছেন, "টোকিও অলিম্পিক্সে আমার না খেলার পিছনে বেশ কয়েকটা কারণ রয়েছে। আজ সেগুলো নিয়ে আলোচনা করার সময় নেই। অন্য কোনওদিন সেগুলো নিয়ে না হয় আলোচনা করা যাবে। দুঃখিত।"

মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্পর্শ করার হাতছানি রয়েছে সেরিনা উইলিয়ামসের সামনে। আগামী ২৯ জুলাই ঘাসের কোর্টে তিনি বেলারুশের আলেকজ়ান্দ্রা সাসনোভিচের বিরুদ্ধে উইম্বলডনের প্রথম রাউন্ডে খেলতে নামবেন।

অলিম্পিক্স টেনিসে তিনি আমেরিকার সব থেকে সফল খেলোয়াড়। ২০১২ সালে সিঙ্গলসে মারিয়া শারাপোভাকে হারিয়ে সোনা জিতেছিলেন। এ ছাড়া ডাবলসে দিদি ভেনাস উইলিয়ামসকে নিয়ে ২০০০, ২০০৮ এবং ২০১২-তে সোনা জিতেছেন তিনি।

আপাতত তাঁর পাখির চোখ উইম্বলডন। ফরাসি ওপেনে হেরে যাওয়ার পর তিনি বলেছিলেন, “আমি ফরাসি ওপেন জেতার চেষ্টা করেছিলাম। দ্বিতীয় সেটে জয়ের খুব কাছেও চলে এসেছিলাম। তবে রিবাকিনা ম্যাচে আগাগোড়া দাপট দেখিয়েছে। আগামী বছর আবার ফরাসি ওপেনে চেষ্টা করব। আপাতত আমার লক্ষ্য উইম্বলডন। সেখানে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন পূরণ করতে চাই।”

স্পেন ম্যাচের আগে বড় ধাক্কা ক্রোয়েশিয়া শিবিরে, করোনা আক্রান্ত পেরিসিচ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget