এক্সপ্লোর

Tokyo Paralympics 2021: প্যারালিম্পিক্সের মার্চপাস্টে ভারতের প্রতিনিধিরা, হাততালি দিয়ে শুভেচ্ছা মোদির

Tokyo Paralympics 2021: টোকিও প্যারালিম্পিক্সের মার্চপাস্টে ভারতের প্রতিনিধিরা। হাততালি দিয়ে তাঁদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: টোকিও প্যারালিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় প্যারা অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ট্যুইটার হ্যান্ডেলে টোকিও প্যারা অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, 'প্যারালিম্পিক্স শুরু হতে চলেছে। আমি ভারতীয় প্যারা অ্যাথলিটদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশাবাদী যে ওঁরা দুর্দান্ত পারফর্ম করবে। প্রত্যেকের জন্য আমরা ভীষণ গর্বিত।'

 

নিজের ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন মোদি। সেখানে দেখা যাচ্ছে যে টোকিও প্যারালিম্পিক্সের মার্চ পাস্টে ভারতের প্রতিনিধিরা। নিজের বাসভবন থেকে সেই ভিডিও দেখছেন মোদি। আর করতালির মাধ্যমে তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন। প্যারালিম্পিক্সে ভারতের পতাকা বহন করলেন জ্যাভলিন থ্রোয়ার টেক চাঁদ। প্রথমে মারিয়াপ্পান থাঙ্গাভেলুর পতাকা বহন করার দায়িত্ব ছিল। কিন্তু করোনা আক্রান্তের সংস্পর্শে আসার জন্য কোয়ারেন্টিনে চলে যেতে হয় তাঁকে। ফলে টেক চাঁদ পতাকা বহন করেন।

দ্য গ্রেটেস্ট শো অন আর্থে ঐতিহাসিক সাফল্য এসেছে ভারতের ঝুলিতে, অলিম্পিক্সের সাফল্যের রেশ প্যারালিম্পিক্সেও বজায় থাকবে বলেই প্রত্যাশা আসমুদ্রহিমাচলের। ১৯৮৪ প্যারালিম্পিক্স থেকে প্রত্যেকবারের ইভেন্টে খেলতে নেমেছেন ভারতীয় অ্যাথলিটরা। গতবার রিও ডি জেনেরিও প্যারালিম্পিক্সে যেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ১৯ জন, এবারে টোকিওতে সেই সংখ্যাটা একলাফে বেড়ে ৫৪। তিরন্দাজি, প্যারা ক্যানিওনিং, অ্যাথলেটিক্স, শুটিং, টেবিল টেনিস, সাঁতার, ব্যাডমিন্টন, পাওয়ারলিফ্টিং, তাইকোন্ডোর মতো ইভেন্টে নামবেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। 

ভাবিনা পটেল ও সোনাল পটেল গুজরাতের এই ২ প্যারা অ্যাথলিট এবার টোকিও প্যারালিম্পিক্সে তাঁদের সেরা পারফর্ম করতে মরিয়া। প্যারা টেবিল টেনিস মহিলাদের সিঙ্গলসে অংশ নেবেন ২ জনই। ভারতের প্যারালিম্পিক্সে অভিযান শুরু হবে আগামীকাল থেকে। ভাবিনা ও সোনালের ইভেন্ট দিয়েই শুরু ভারতের প্যারালিম্পিক্স অভিযান। যোগ্যতা নির্ণায়ক রাউন্ডে খেলতে নামবেন ২ অ্যাথলিট। ২৫, ২৬ ও ২৭ তারিখ রয়েছে যোগ্যতা নির্ণায়ক রাউন্ড। এরপর সেমিফাইনাল হবে ২৮ অগাস্ট ও ফাইনাল ২৯ অগাস্ট। ২৭ অগাস্ট তিরন্দাজি ইভেন্টে ভারতের প্যারা অ্যাথলিট হরবিন্দর সিং, বিবেক চাকিরা, রাকেশ কুমার, শ্যাম সুন্দর ও জ্যোতি নামবেন। জ্যাভলিনে ভারতের আশা দেবেন্দ্র ঝাঝারিয়া ৩০ অগাস্ট নামবেন তাঁর ইভেন্টে। ২ বার প্যারালিম্পিক্সে সোনা জয়ী দেবেন্দ্র এবার তৃতীয়বার ফের সোনা জয়ের লক্ষ্যে রয়েছেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget